বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ

ক্ষতিগ্রস্থ ১২ পরিবারের পাশে দাড়িয়েছেন হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী।

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ১৯৬ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ নবীগঞ্জের পশ্চিম বড় ভাকৈর ইউনিয়নের হলিমপুর গ্রামের আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ ১২ পরিবারের পাশে দাড়িয়েছেন হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী। জেলা পরিষদের পক্ষ থেকে তাদের নগদ টাকা ও টিন প্রদান করা হয়েছে। ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজনের খোজ খবর নিতে গত বৃহস্পতিবার (১ জুন) বিকালে হলিমপুর গ্রামের লোকজনের সাথে মতবিনিময় সভায় মিলিত হন জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী। এ সময় ক্ষতিগ্রস্থ ১২ টি পরিবারকে নগদ ৪ হাজার করে টাকা ও ১ বান করে টিন প্রদান করেন জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের নিবাহী কর্মকর্তা নুরুল ইসলাম, জেলা পরিষদের সদস্য শেখ মোহাম্মদ শফিকুজ্জামান শিপন, পশ্চিম বড় ভাকৈর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবেক চেয়ারম্যান সমর চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক গৌতম দাশ, পূর্ব বড় ভাকৈর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা খালেদ মোশারফসহ এলাকার জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ। এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের লোকদের পূর্ণবাসনের জন্য প্রত্যক পরিবারকে আরও নগদ ১০ হাজার করে টাকা অনুদান দিবে জেলা পরিষদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com