রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম:
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ১৩ কেজি গাঁজাসহ চুনারুঘাটের ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে নবীগঞ্জে। এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক আমু চা বাগান সরকারি বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণির ছাত্রী আহত চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব । জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা

চুনারুঘাটে ১৫ কেজি গাঁজা সহ বিভিন্ন মামলায় গ্রেফতার ৩

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৪০ বার পঠিত

নুর উদ্দিন সুমন : জেলার চুনারুঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত সহ গ্রেফতার হয়েছেন ৩ জন। গ্রেফতরকৃতরা হলেন: ৩ বছরের সাজা প্রাপ্ত আমু চাবাগান এলাকার বধুয়া মহালীর পুত্র প্রশান্ত মহালী(২০), জিআর ও সিআর পরোয়ানা ভূক্ত পলাতক আসামী উপজেলার পাইকপাড়া এলাকার মকছুদ আলীর পুত্র মোঃ মোজা‌ম্মেল হক সুজন (৩০), বাঘমারা এলাকার মো: শাহজাহান মিয়ার পুত্র আব্দুল হেকিম(৪২)। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার (১৬ ফেব্রয়ারী বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে দিবাগত-রাতে অফিসার ইনচার্জ ওসি মোঃ রাশেদুল হকের নেতৃত্বে এস আই লিটন সহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট উপজেলার ২ নং আহমদাবাদ ইউনিয়নের অন্তর্গত চুনারুঘাট টু আসামপাড়া রাস্তার পশ্চিম পার্শ্বে গোছাপাড়া জনৈক মিশুক মিয়ার পোল্ট্রি ফার্মের সামনে অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজা উদ্ধার করেন। এসময় পুলিশের উপস্থিতি টেরপেয়ে মাদক কারবারিরা দৌড়ে পালিয়ে যায়। পরে মাদক উদ্ধার করে চুনারুঘাট থানায় পলাতক আাসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ রাশেদুল হক জানান, বুধবার দিবাগত রাতভর অভিযানে তাদেরকে আটক করা হয় এবং গাঁজা কারবারিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com