রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম:
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ১৩ কেজি গাঁজাসহ চুনারুঘাটের ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে নবীগঞ্জে। এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক আমু চা বাগান সরকারি বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণির ছাত্রী আহত চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব । জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা

সাতছড়ি মোস্তাক হোটেলসহ ৪ প্রতিষ্ঠানে ৬৬ হাজার অর্থদন্ড

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৪৮ বার পঠিত

নুর উদ্দিন সুমন : জেলার চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি সহ বিভিন্ন অপরাধের দায়ে মোস্তাক হোটেলসহ ৪টি প্রতিষ্ঠানকে  ৬৬ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার (১৪ ফেব্রয়ারী) দুপুরে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যান এলাকায় অভিযান পরিচালনা করেন হবিগঞ্জের ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা। এ সময় অতিরিক্ত মূল্যে আদায় ও নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির দায়ে মাছুম বিল্লাহ হোটেল কে ৩০ হাজার একই এলাকার মোস্তাক হোটেলকে ৩০ হাজার করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেন তিনি।

এছাড়াও মুল্যতালিকা না থাকা ও মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রয় করার অভিযোগে চুনারুঘাট পৌরশহরের মেসার্স জননী ভান্ডার কে ৩ হাজার ও মেসার্স দোহা ষ্টোরকে ৩ হাজার করে জরিমানা করা হয়। ভ্রম্যমান আদালতকে সহযোগিতা করে চুনারুঘাট থানা পুলিশের একটি টিম। এসব তথ্য নিশ্চিত করেন হবিগঞ্জের ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা। এ ধরনের অভিযান অব্যাহত আছে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com