মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা। নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চল হিসেবে পরিচিত দিনারপুরে প্রশাসনের অনুমতি নিয়ে চলছে পাহাড় কাটার মহোৎসব সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি ট্রেনের ছাদ থেকে পড়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগীতা করা হবে– প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন মাধবপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে নতুন চারতলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন বিজিবির অভিযানে ৯ মাসে ৯৩১ কোটি টাকার চোরাচালান জব্দ হবিগঞ্জ সদর হাসপাতালে বাড়ছে শিশু রোগীর চাপ ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন সভাপতি নাজিম উদ্দিন শামসু হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ২০ কেজি গাঁজা ও ০১ বোতল বিদেশী মদসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

চুনারুঘাটে র‍্যাবের হাতে ৬০ কেজি গাঁজাসহ আটক ২

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৩৯ বার পঠিত

চুনারুঘাট প্রতিনিধি : র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ এর হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ক্যাম্পের অভিযানে চুনারুঘাট উপজেলার উবাহাটা এলাকা থেকে ৬০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়। গ্রেফতারকৃতদের সোমবার (১৩ ফেব্রয়ারী) বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন: চুনারুঘাট উপজেলার উবাহাটা এলাকার নুরুল হকের ছেলে কাজী হোসাইন মোহাম্মদ (২৫) ও হবিগঞ্জ জেলার সদর উপজেলার জগতপুর খালপাড়া এলাকার মৃত অলিউর রহমানের ছেলে মোঃ জয়নাল আবেদীন বশির (৩৭)। এ তথ্য নিশ্চিত করে র‍্যাব ৯ এর মিডিয়া অফিসার সিনিয় এএসপি আফসান আল আলম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৯ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ক্যাম্পের এর একটি আভিযানিক দল ১২ ফেব্রুয়ারি দিবাগত রাতে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন উবাহাটা এলাকায় অভিযান পরিচালনা করে ৬০ কেজি গাঁজাসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। এ ধরনের অভিযান অব্যাহত আছে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com