রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম:
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ১৩ কেজি গাঁজাসহ চুনারুঘাটের ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে নবীগঞ্জে। এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক আমু চা বাগান সরকারি বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণির ছাত্রী আহত চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব । জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা

চুনারুঘাটে গাঁজা সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৩৩ বার পঠিত

নুর উদ্দিন সুমন: জেলার চুনারুঘাট উপজেলার মুড়ারবন্দ এলাকায় মাদক সেবনের অপরাধে ৩ জনকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার(৯ ফেব্রয়ারী) দুপুরে চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে উভয়দণ্ড প্রদান করেন। জানা গেছে, চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নের মুড়ারবন্দ এলাকায় গাঁজা সেবনের দায়ে তিনজনকে ৭দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১শ টাকা করে জরিমানা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন: সিলেট জেলা সদরের মৃত কবির উদ্দিনের পুত্র জয়নাল আবেদিন (৪০), মুড়ারবন্দ এলাকার মৃত মনর আলীর পুত্র আব্দুল হান্নান(২৫), একই এলাকার মৃত আকবর আলীর পুত্র আমীর আলী(৩০), । মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, নিয়মিত মাজার এলাকায় বসে গাঁজা সেবন করে আসছিল তারা । বৃহস্পতিবার দুপুরে মুড়ারবন্দ এলাকায় জনশূন্য এলাকায় তিনজন বসে গাঁজা সেবন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই মো: রফিকুল ইসলাম ও এসআই রবি উল্লাহ ও চুনারুঘাট থানার লিটন রায়সহ একদল পুলিশ মুড়ারবন্দ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন। আটকের সময় তাদের নিকট থেকে গাঁজা ও গাঁজা খাওয়ার সরাঞ্জাম উদ্ধার করে উপজেলা নির্বাহী অফিসারকে সংবাদ দেয়া হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনজনকে ৭দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১শ টাকা করে জরিমানা করেন। এ তথ্য নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার জানান, এ ধরনের অভিযান অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com