বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব । জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত

আওয়ামী লীগ ও বিএনপি চেয়ারম্যান প্রার্থীর প্রত্যয়

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫৭৯ বার পঠিত

আমরা সম্প্রীতি ও সমৃদ্ধির নাগেশ্বরী চাই

ডেস্ক রিপোর্টঃ কারো বিরুদ্ধে বিদ্বেষ, প্রতিহিংসা নয় জনপ্রিয়তাই হবে জয়ের মাপকাঠি। ভালোবাসা দিয়ে জনগণের মন জয় করে নির্বাচিত হতে চাই। রাজনৈতিক ভিন্নমত থাকতেই পারে। সেটা দলীয় দৃষ্টিভঙ্গি।
আমরা একই এলাকার সন্তান। সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে রাজনীতি করি। সকলেই এলাকার উন্নয়ন করতে চাই।

নিজেদের মধ্যে অহেতুক কাদা ছোঁড়াছুঁড়ি করে ভোটারদের বিভ্রান্ত করার ইচ্ছা আমাদের নেই। জনগণের রায়ে কে নির্বাচিত হবে সেটা বড় কথা নয়। আমাদের লক্ষ্য একটাই নাগেশ্বরীকে সমৃদ্ধশালী, শান্তিপূর্ণ জনপদে পরিণত করতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাব আজীবন। ১২ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে উপস্থিত হতে কুড়িগ্রামে যাওয়ার আগে বাসস্ট্যান্ড নিউজ পার্কের সামনে আওয়ামী লীগ প্রার্থী মোস্তফা জামান ও বিএনপি সভাপতি স্বতন্ত্র প্রার্থী গোলাম রসুল রাজা পরস্পর করমর্দন করে এ প্রত্যয় ব্যক্ত করেন।

তারা বলেন, আওয়ামী লীগ ও বিএনপি দুটি বড় রাজনৈতিক দল। এখানে অনেক নেতা-কর্মী ও সমর্থক রয়েছে। ভোটের মাঠে নির্বাচনী প্রচারণায় গিয়ে তাদের মধ্যে যাতে কোনোরকম সমস্যার সৃষ্টি না হয়, তাই তাদেরকে দলের আদর্শ, প্রার্থীর কর্মপরিকল্পনা উল্লেখ করে ভোটারের কাছে ভোট প্রার্থনা করতে বলা হয়েছে। সম্প্রীতির বন্ধন অটুট রেখে শান্তিপূর্ণভাবে ভোটে অংশ নিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে চান তারা।

সুত্রঃ দৈনিক ইত্তেফাক

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com