রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ৯ কেজি গাঁজাসহ ২ ‍যুবক আটক চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১ চুনারুঘাটে ‘ইয়াবা নাটক’ সাজিয়ে গ্রেপ্তারের অভিযোগ ২ পুলিশ ক্লোজ মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় বিএনপি নেতা হাজী অলিউল্লাহ হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ চুনারুঘাটে অবৈধ মাটি কাটায় এক্সক্যাভেটর ভাঙচুর, তেল বিক্রেতাকে জরিমানা মাধবপুরে অলি উল্লাহর মৃত্যুতে শোক জানালেন এমপি ফয়সল চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ কুলাউড়ায় উপজেলা পর্যায়ে কলেজ স্তরের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু

দেড় হাজার পিস ইয়াবাসহ চুনারুঘাটে দুই কারবারি আটক

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
  • ২৩৮ বার পঠিত

নুর উদ্দিন সুমন : জেলার চুনারুঘাটে দেড় হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে চুনারুঘাট থানা পুলিশ। আটকৃতরা হলেন: হবিগঞ্জ শহরতলীর নোয়াহাটি কালিগাছতলার মানিক সরকারের পুত্র মিন্টু সরকার (৪৫) বহুলার শফিকুল আলমের ছেলে সামিরুল আলম চৌধুরী (২৭)। এ তথ্য নিশ্চিত করে সোমবার (২৩ জানুয়ারি) বিকেলে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আলী আশরাফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার ইন্সপেক্টর তদন্ত গোলাম মোস্তফার নেতৃত্বে এসআই অজিত কুমার তালুকদার ও এএসআই মহসিনসহ একদল পুলিশ উপজেলার দুর্গাপুর এলাকায় মোটর সাইকেল যোগে মাদক পাচারকালে চেক পোস্ট বসিয়ে গত ১৯ জানুয়ারী রাতে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি করে ১ হাজার ৫ শ পিস ইয়াবাসহ মোটরসাইকেল জব্দ করেন। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে ২০ জানুয়ারি বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর মধ্যে তাদের সহযোগী দুই কারবারি পালিয়ে যায়। তাদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com