বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ

চুনারুঘাটে সাবেক ছাত্রলীগ নেতার কবর জিয়ারত করলেন প্রতিমন্ত্রী

বার্তা সম্পাদক
  • আপডেট টাইম : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ২৭১ বার পঠিত

নুর উদ্দিন সুমন : জেলার চুনারুঘাট সরকারি কলেজের সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও পাইকপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ তাজুল ইসলামের ছোটভাই শেখ তোফাজ্জল ইসলামের কবর জিয়ারত এবং বিদেহীআত্মার মাগফিরাত কামনা করে দোয়া মােনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে পারিবারিক কবরস্থানে গিয়ে তার কবর জিয়ারত করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট মাহবুব আলী এমপি। কবর জিয়ারত শেষে বিমান প্রতিমন্ত্রীসহ নেতারা তোফাজ্জল ইসলামের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

তোফাজ্জল ইসলামের পরিবারের সঙ্গে কথা বলছেন প্রতিমন্ত্রী ও উপজেলা চেয়ারম্যান


এ সময় তোফাজ্জল ইসলামের পরিবার কান্নায় ভেঙে পড়ে। প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আলী আশরাফ, পৌর মেয়র মোঃ সাইফুল আলম রুবেল,আহম্মদাবাদ ইউনিয়‌নের চেয়ারম্যান জা‌কির হোসেন পলাশ, মিরাশি ইউনিয়‌নের চেয়ারম্যান মা‌নিক সরকারসহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। উল্লেখ্য গত (২৪ ডিসেম্বর ) শুক্রবার সকাল ১০ টায় সিলেট রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তোফাজ্জল ইসলাম ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com