মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ কুলাউড়ায় উপজেলা পর্যায়ে কলেজ স্তরের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ১৩ কেজি গাঁজাসহ চুনারুঘাটের ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে নবীগঞ্জে। এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক

আইন শৃঙ্খলা রক্ষায় কাউকেই ছাড় দেয়া হবেনা- মাধবপুর সার্কেল এএসপি নির্মলেন্দু

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ২৪৩ বার পঠিত

নুর উদ্দিন সুমন:  নবাগত মাধবপুর – চুনারুঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী চুনারুঘাটে সাংবাদিক সাথে  মতবিনিময় করেছেন। শুক্রবার  (২৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টায়  চুনারুঘাট থানার সভা কক্ষে আয়োজিত  মতবিনিময় সভায় প্রেসক্লাব  সহ চুনারুঘাটে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আলী আশরাফ এর সভাপতিত্বে থানার সেকেন্ড অফিসার এসআই অজিত কুমার তালুকদার এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাগত সিনিয়র সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী। তিনি বলেন, চুনারুঘাটের মানুষের ভালবাসা ভুলার নয়। কর্মের মাধ্যমে চুনারুঘাটের মানুষের পাশে থাকতে চাই,  পাশাপাশি  আইন শৃঙ্খলা রক্ষায়  মাদক,ইভটিজিং, নারী নির্যাতন ও জঙ্গীবাদমুক্ত চুনারুঘাট  গড়তে নিরলস ভাবে কাজ করতে চাই। আইনশৃঙ্খলা রক্ষায় তিনি চুনারুঘাটে সকল সাংবাদিকদের সহযোগিতা চান। তিনি আরো  বলেন, আইন শৃঙ্খলা রক্ষায় কাউকেই ছাড় দেয়া হবেনা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর তদন্ত গোলাম মোস্তফা, চুনারুঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মো: কামরুল ইসলাম, বর্তমান সভাপতি মো: জামাল হোসেন লিটল, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, ব্যবসায়ী কল্যান সমিতির সিনিয়র সহ-সভাপতি ছিদ্দিকুর রহমান মাসুমসহ আরো অনেকেই।  এরআগে গত ১৫ ডিসেম্বর  জেলার  মাধবপুর সার্কেলের সহকারী  পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি । চুনারুঘাট থানায় পৌছালে নবনিযুক্ত মাধবপুর সার্কেল কে ফুল দিয়ে বরণ করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মো: আলী আশরাফ ও ইন্সপেক্টর তদন্ত গোলাম মোস্তফা।  এসময় উপস্থিত ছিলেন, থানার সকল অফিসার ফোর্স সহ অন্যান্যরা ।দায়িত্বভার গ্রহণ করে  তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সামগ্রিক বিষয়ে  গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com