রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ৯ কেজি গাঁজাসহ ২ ‍যুবক আটক চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১ চুনারুঘাটে ‘ইয়াবা নাটক’ সাজিয়ে গ্রেপ্তারের অভিযোগ ২ পুলিশ ক্লোজ মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় বিএনপি নেতা হাজী অলিউল্লাহ হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ চুনারুঘাটে অবৈধ মাটি কাটায় এক্সক্যাভেটর ভাঙচুর, তেল বিক্রেতাকে জরিমানা মাধবপুরে অলি উল্লাহর মৃত্যুতে শোক জানালেন এমপি ফয়সল চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ কুলাউড়ায় উপজেলা পর্যায়ে কলেজ স্তরের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু

স্বর্ণ ছিনতাইকারী চক্রের অন্যতম হোতা আটক

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৬১৫ বার পঠিত

নুর উদ্দিন সুমন ॥ হবিগঞ্জের মাধবপুর বাসস্টেন্ড এলাকা থেকে স্বর্ণ ছিনতাইকারী চক্রের অন্যতম হোতা ফখরুদ্দিন (৩২) নামের যুবককে আটক করেছে মাধবপুর থানা পুলিশ। সে বি- বাড়ীয়া জেলার নাসিননগর উপজেলার ধরমন্ডল কুতুব উদ্দিনের ছেলে। এসময় তার নিকট থেকে ২১টি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়। ১০ ভরি ৮ আনা ২ রত্তি এই চেইনগুলোর বাজার দর আনুমানিক ৪ লাখ ২০ হাজার । মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে জেলা পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে সংশ্লিস্ট থানার ওসির নের্তৃত্বে একদল পুলিশ বিকেলে উক্ত স্থান থেকে স্বর্ণ সহ তাকে আটক করা হয়। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফখরুদ্দিন জানায়, এই চক্র দেশের বিভিন্ন স্থানে মহিলা সদস্যদের মাধ্যমে চেইনগুলো ছিনতাই করে নিয়ে আসে। পরবর্তীতে সে তার টিম লিডারের নির্দেশে হবিগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলার স্বর্ণের দোকানগুলোতে ছিনতাইকরা স্বর্ণের চেইনগুলো বিক্রি করে। পুলিশ সুপার আরও জানান, এই চক্রের মূল হোতাদেরকে গ্রেফতার করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল হক, মাধবপুর সার্কেল সদ্য পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার এসএম রাজু আহমেদ,মাধবপুর থানার ওসি সহ পুলিশ সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com