মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ কুলাউড়ায় উপজেলা পর্যায়ে কলেজ স্তরের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ১৩ কেজি গাঁজাসহ চুনারুঘাটের ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে নবীগঞ্জে। এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক

দুর্গাপূজা উপলক্ষে চুনারুঘাটের ৭৪টি পূজামন্ডপে প্রধানমন্ত্রীর উপহার প্রদান করলেন ডিসি ইসরাত জাহান

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২৯৬ বার পঠিত

মোঃ জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ) : হবিগঞ্জের চুনারুঘাটে বিভিন্ন কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ইশরাত জাহান। মঙ্গলবার বিকেলে চুনারুঘাট উপজেলার বিয়াম ল্যাবরেটরী স্কুল ও নবনির্মিত মাদার কর্ণারের প্রকল্প শুভ উদ্বোধন করেন। এদিকে আসন্ন পবিত্র শারদীয় দুর্গোৎসব-২০২২ উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে উপজেলার ৭৪টি পূজা মন্ডপের অনুকূলে প্রতি মণ্ডপে উনিশ হাজার সাতশত টাকা বিতরণ করেন জেলা প্রশাসক ইশরাত জাহান। অনুদান বিতরণের আগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক ও সঞ্চালনা করেন- পিআইও প্লাবন পাল। এতে উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান মহালদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম. আকবর হোসেন জিতু, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু তাহের মিয়া মহালদার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আফিয়া আমিন পাপ্পা, ওসি (তদন্ত) গোলাম মোস্তফা, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাসুদ রানা, পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু ডাক্তার সুধাংশু মোহন দেব, সাধারণ সম্পাদক বাবু প্রণয় পাল, গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com