রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ৯ কেজি গাঁজাসহ ২ ‍যুবক আটক চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১ চুনারুঘাটে ‘ইয়াবা নাটক’ সাজিয়ে গ্রেপ্তারের অভিযোগ ২ পুলিশ ক্লোজ মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় বিএনপি নেতা হাজী অলিউল্লাহ হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ চুনারুঘাটে অবৈধ মাটি কাটায় এক্সক্যাভেটর ভাঙচুর, তেল বিক্রেতাকে জরিমানা মাধবপুরে অলি উল্লাহর মৃত্যুতে শোক জানালেন এমপি ফয়সল চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ কুলাউড়ায় উপজেলা পর্যায়ে কলেজ স্তরের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু

চুনারুঘাটে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এঁর ৯২তম জন্মবার্ষিকী উদ্যাপিত

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ২৮৪ বার পঠিত

মোঃ জামাল হোসেন লিটন: হবিগঞ্জের চুনারুঘাটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সহধর্মিনী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এঁর ৯২তম জন্মবার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে চুনারুঘাট উপজেলা প্রশাসন, চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগ, চুনারুঘাট পৌর আওয়ামীলীগ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে। সোমবার বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এঁর ৯২তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল এর পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, চুনারুঘাটের সহকারী কমিশনার (ভ‚মি) মিল্টন চন্দ্র পাল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক পিপি এডভোকেট আকবর হুসেইন জিতু, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ এম আলী আশরাফ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার আলী, সহ-সভাপতি সৈয়দ মোদাব্বির আলী, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু তাহের মহালদার, সাধারণ সম্পাদক আবুল খায়ের, দেওরগাছ ইউপি চেয়ারম্যান রুমন ফরায়েজী, রাণীগাঁও ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন, চুনারুঘাট প্রেসকাবের সভাপতি মোঃ জামাল হোসেন লিটন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুজিত দেব, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহজাহান সামী, সাধারণ সম্পাদক সায়েম তালুকদার প্রমুখ। সভায় দিবসটি উপলক্ষে আয়োজিত দুস্থ ও দরিদ্র মহিলাদের সেলাই মেশিন প্রদান এবং আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে দুস্থদের মাঝে তা তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়া দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com