মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
রামকৃষ্ণ সরকারের মৃত্যুতে অ্যাডভোকেট মোস্তাক আহাম্মদ বাহারের শোক এটাই আমার জীবনের শেষ নির্বাচন-এস.এম.ফয়সাল ২৮ চা-বাগানে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ সমর্থন নির্বাচনী নিরাপত্তায় বিজিবির সর্বাত্মক প্রস্তুতি তিন মাসে চোরাচালান প্রতিরোধে ২৬ কোটি টাকার মালামাল জব্দ মাধবপুরে ৩২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ অধ্যাপক ডাঃ কামরুল হাসান তরফদার এর সেবা ডায়াগনস্টিক সেন্টার পরিদদর্শন নরপতি লেবু বাগান শোকসভা খালেদা জিয়া ছিলেন গনন্ত্রের মাতা, সাবেক মেয়র নাজিম উদ্দিন শামছু মাধবপুরে বিজিবির অভিযান কসমেটিকস ও জিরাসহ পণ্য জব্দ চুনারুঘাট-মাধবপুরে অনিয়ম ও দুর্নীতি চিরতরে বন্ধ করা হবে-সৈয়দ ফয়সল নারী শিক্ষা ও উন্নয়নে বিএনপির বিশেষ পরিকল্পনা রয়েছে- সৈয়দ মোঃ ফয়সল

দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের ১১ লাখ টাকার চেক বিতরণ

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ২৫৮ বার পঠিত

নুর উদ্দিন সুমন : প্রতিবছর অসংখ্য মানুষ ক্যান্সার, কিডনি, লিভারসিরোসিস, জন্মগত হৃদরোগ, স্ট্রোকে প্যারালাইজড ও থ্যালাসেমিয়ার মত জটিল ও দূরারোগ্য রোগে আক্রান্ত হচ্ছেন। প্রাণ সংহারি এসব অসুখের চিকিৎসাও বেশ খরচের। বহু মানুষ চিকিৎসার ক্ষেত্রে অসমর্থ হন এবং আর্থিকভাবে দুর্বল হয়ে অনেকে পরিবারই সর্বশান্ত হয়ে পড়েন। সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন চুনারুঘাট সমাজসেবা অধিদফতরের মাধ্যমে দুঃস্থ ও অসহায় রোগীদের আর্থিক সহায়তা প্রদান করে থাকে। মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে চুনারুঘাট উপজেলা সমাজসেবা অধিদফতরের মাধ্যমে দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তার ১১ লক্ষ টাকার চেক বিতরণ করেন
উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক এর সভাপতিত্বে উপজেলা সমাজ সেবা অফিসার বারেন্দ্র রায়ের সঞ্চালনায় উপজেলা সভাকক্ষে ২২ জনকে ৫০ হাজার করে ১১ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও প্লাবন পাল, উপজেলা পরিষদের সিএ ওয়াহিদুল ইসলাম সুমনসহ ক্যান্সার আক্রান্ত রোগীরা। ‘ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচি, নীতিমালা’ অনুযায়ী সংশ্লিষ্ট উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে বর্তমানে দূরারোগ্য এসব ব্যাধিতে আক্রান্ত রোগীদের এককালীন জনপ্রতি পঞ্চাশ হাজার টাকা হারে বাজেট প্রাপ্তি সাপেক্ষে চিকিৎসা সহায়তা প্রদান করা হচ্ছে। আর্থিক সহায়তা নিতে আগ্রহী আবেদনকারী নির্ধারিত ফরমে আবেদনপত্র পূরণ করে যথাযথভাবে প্রয়োজনীয় কাগজপত্রের কপি সংযুক্ত করে পরিপূর্ণ আবেদন সংশ্লিষ্ট উপজেলা-শহর সমাজসেবা অফিসারের কার্যালয়ে জমা দিলে প্রাথমিক যাচাই-বাছাইয়ের পরে উপজেলা-শহর সমাজসেবা কার্যালয় হতে জেলা সমাজসেবা কার্যালয়ে প্রেরণ করা হয় এবং জেলা কমিটির মাধ্যমে সংক্ষিপ্ততম সময়ে উপকারভোগীদের ব্যাংক একাউন্টে অনুদানের অর্থ প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়। বর্তমান ২০২১-২২ অর্থবছরে সরকার এ খাতে ১৫০ কোটি টাকা বরাদ্দ রেখেছে যা দিয়ে সারা দেশে জটিল কিন্ত ব্যয়বহুল রোগে আক্রান্ত ৩০ হাজার অসহায়, দুঃস্থ রোগীদের আর্থিক সহায়তা করা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com