বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ

চুনারুঘাটে  স্কুলে হামলার ঘটনায় মামলা: এক দাঙ্গাবাজ আটক

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৯ জুলাই, ২০২২
  • ২৬৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নের রামশ্রী লুৎফুন্নেছা একাডেমি এন্ড হাই স্কুলে হামলার অভিযোগে  আরব আলী (২৫) নামের এক দাঙ্গাবাজকে  আটক করেছে পুলিশ।  আটক দাঙ্গাবাজ আরব আলী রামশ্রী এলাকার মনর আলীর ছেলে। ৯ জুলাই (শনিবার) বিকেলে আরব আলীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  এ তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: আলী আশরাফ জানান, গতকাল শুক্রবার  দিবাগত রাতে চুনারুঘাট থানার শ্রী লিটন চন্দ্র ঘোষ এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে নতুনব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন।  এর আগে গতকাল শুক্রবার রাতে  রামশ্রী লুৎফুন্নেছা একাডেমি এন্ড হাই স্কুলের  প্রধান শিক্ষক বাদী হয়ে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেন।  প্রসঙ্গতঃ গত ৫ জুলাই সকাল সাড়ে ১০ টায়   রামশ্রী লুৎফুন্নেছা একাডেমি এন্ড হাই স্কুলে পুর্ব বিরোধের জের ধরে  মো: মনর আলী(৪৫) ও তার ছেলে  মো: আরব আলীসহ ১০/১২ জনের একদল দাঙ্গাবাজ লাঠিসোঁটা নিয়ে ওই শিক্ষা প্রতিষ্ঠানে হামলা চালায়। স্কুলের অধ্যক্ষ আত্নরক্ষার্থে বাড়িতে দৌড়ে চলে যান সেখানে( বাড়িতেও)  দাঙ্গাবাজরা হামালা করে ভাংচুর করে।   এসময় দাঙ্গাবাজদের হামলায় স্কুলের প্রধান শিক্ষক,  শিক্ষিকা, ছাত্রী সহ ৩ জন আহত হয়েছেন।  আহতদের উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এঘটনায় গত ৮ জুলাই রাতে মনর আলীকে প্রধান আসামী করে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেন। এ মামলায় জড়িত অন্যান্য আসামীদের  গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে বলে ওসি জানান। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com