মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ কুলাউড়ায় উপজেলা পর্যায়ে কলেজ স্তরের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ১৩ কেজি গাঁজাসহ চুনারুঘাটের ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে নবীগঞ্জে। এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক

চুনারুঘাটে পিক-আপ যোগে গাঁজা পাচারকালে বাহুবলের যুবক আটক : ২৭ কেজি গাঁজা উদ্ধার

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ২৯৩ বার পঠিত

নুর উদ্দিন সুমন:পিকআপ যোগে গাঁজা পাচারকালে বাহুবলের ইমন মিয়া নামের এক মাদক কারবারিকে আটক করেছে চুনারুঘাট থানার পুলিশ। আটক যুবক বাহুবল উপজেলার অলুয়া গ্রামের মৃত আব্দুল  মালেকের পুত্র।  শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।  এ তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আলী আশরাফ জানান, আমাদের কাছে তথ্য আসে চুনারুঘাট সীমান্ত থেকে গাঁজা পাচার হবে।  এমন তথ্যের ভিত্তিতে  শুক্রবার সকালে  এসআই মুশফিকুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ দেওরগাছ ইউনিয়ন এর অন্তর্গত চন্ডিছড়া মাজারে চেকপোস্ট বসিয়ে  পুরাতন মিনি পিকআপ গাড়ীতে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকায়িত নীল রঙের পলিথিনে মুড়ানো ২৭ কেজি গাঁজাসহ চালক ইমনকে আটক করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টেরপেয়ে তার সহযোগী আরেকজন পালিয়ে যায়।  পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।  এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে বলেও ওসি জানান। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com