বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ

শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে চুনারুঘাটে আওয়ামীলীগের প্রতিবাদ সমাবেশ

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৪ জুন, ২০২২
  • ২৬৩ বার পঠিত

চুনারুঘাট(হবিগঞ্জ) প্রতিনিধি: জাতির পিতা শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী, সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৫ টায় এক বিশাল প্রতিবাদ মিছিল উপজেলা চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে মধ্য বাজারে এসে পথসভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আকবর হোসেন জিতুর সভাপতিত্বে ও আঃ সামাদ ম্যাষ্টারের পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন আওয়ামীলীগর সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব শামছুননাহার চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার আলী, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ আলী মাষ্টার, সজল দাশ, পৌর মেয়র সাইফুল আলম রুবেল, পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি আবু তাহের মহালদার, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন, উপজেলা যুবলীগের সম্পাদক কে এম আনোয়ার হোসেন, তাতীলীগের সভাপতি খন্দকার কবির. ছাত্রলীগের সভাপতি শাহজাহান শামী সাধারণ সম্পাদক সায়েম তালুকদার প্রমুখ। এতে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, তাতীলীগ, সেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগের নেতাকর্মী ছাড়া বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com