বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জে বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার জিরা জব্দ ঔষধের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণ অনিয়ম ও এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধে মত বিনিময় সভা মাধবপুরে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার হবিগঞ্জ-৪ আসনে ধানের শীষের দিকে ঝুঁকছে চা-শ্রমিকরা শায়েস্তাগঞ্জে ডিবির অভিযানে ৮৮ বস্তা জিরাসহ গ্রেফতার ১ শায়েস্তাগঞ্জে বিলাস পরিবহন নতুন কাউন্টারের উদ্বোধন মাধবপুর ও চুনারুঘাটকে সমৃদ্ধ ও উন্নত হিসেবে গড়ে তোলা হবে- সৈয়দ ফয়সল ভোটারদের সচেতন ও অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে মাধবপুরে চলছে ‘ভোটের গাড়ি’ ১ কোটি ১৫ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি বিজিবির অভিযানে সাড়ে ৩১ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

চুনারুঘাটে ৩৪ বোতল ফেন্সিডিল সহ আটক ২

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
  • ২৬৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে নামধারী সাংবাদিকসহ ২জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে চুনারুঘাট থানার এসআই তরিকুল ইসলাম হিমন ও শায়েস্তাগঞ্জ থানার এসআই স্বপন চন্দ্র সরকার সহ একদল পুলিশ উপজেলার জারুলিয়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩৪ বোতল ফেন্সিডিল ও মাদক সরবরাহের কাজে ব্যবহৃত প্রেস লেখা একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের জয়নগর গ্রামের মীর মো. দুলাই মিয়ার ছেলে মীর দুলাল (৪০) ও তার সহযোগী নবীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের মৃত ধীরেন্দ্র সরকারের ছেলে বিকাশ সরকার (২৫)।

চুনারুঘাট থানার (ওসি) মো. আলী আশরাফ জানান, গ্রেপ্তারকৃতরা মাদক কেনা বেচার সাথে জড়িত। তারা দীর্ঘদিন যাবত চুনারুঘাট সীমান্তবর্তী এলাকা থেকে মাদক কিনে জেলার বিভিন্ন স্থানে সরবরাহ করতো। কেউ তাদের পরিচয় জানতে চাইলে তারা নিজেদেরকে সাংবাদিক পরিচয় দিতো। অথচ তারা মূল ধারার কোন মিডিয়ার সাথে জড়িত না। তাদেরকে গ্রেপ্তারের সময়ও তারা সাংবাদিক বলে চলে যেতে চেয়েছিল। এসময় তারা বিভিন্ন ভূইফোড় অনলাইন পত্রিকার কার্ড প্রদর্শন করে।

(ওসি) বলেন, তাদের কাছ থেকে ৩৪ বোতল ফেন্সিডিল ও মাদক সরবরাহের কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করা হয়েছে। ইতোমধ্যে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার বিকেলে তাদেরকে মাধ্যমে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com