শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম:
২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক আমু চা বাগান সরকারি বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণির ছাত্রী আহত চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব । জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম

শায়েস্তাগঞ্জে পারাবতের ইঞ্জিন বিকল আড়াই ঘন্টা বিলম্বে ছেড়ে গেল ট্রেন

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ৪১৫ বার পঠিত

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি :-শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে ঢাকাগামী আন্তঃনগর পারাবত ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ঢাকাগামী যাত্রীরা পড়েন ভোগান্তিতে। অবশেষে আড়াই ঘন্টা পর বিকল ইঞ্জিনের পরিবর্তে অন্য আরেকটি ইঞ্জিন হাজারখানেক যাত্রী বহণকারী পারাবত ট্রেনটিকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
বুধবার রাত
সাড়ে ৯টার দিকে বিকল ইঞ্জিন বাদ দিয়ে আখাউড়া থেকে আসা অন্য আরেকটি ইঞ্জিন এসে ট্রেনটি নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
এর আগে সন্ধ্যা ৬টা ৫৭ মিনিটের সময় আান্তঃনগর পারাবতন ট্রেনটি শায়েস্তাগঞ্জ রেল জংশনে যাত্রাবিরতি করে। নির্ধারিত যাত্রাবিরতী শেষে ৭টার দিকে ছেড়ে যাবার সময় ইঞ্জিন বিকল হয়ে পড়ে।
এদিকে, আড়াই ঘন্টা বিলম্বের কারণে হাজারো যাত্রীরা পড়েন চরম ভোগান্তিতে। অনেক যাত্রী বিলম্বের কারণে বাইরোডে তাদের গন্তব্যে চলে যান। শ্রীমঙ্গলের কানু রায় নামের এক যাত্রী জানান রাত ১১টায় ঢাকা গিয়ে পৌঁছার কথা এখন কখন গিয়ে ঢাকায় পৌছি এর কোন ঠিক নাই।
সহকারি স্টেশন মাষ্টার গৌর প্রসাদ দাস পলাশ বিষয়টি নিশ্চিত করে জানান, আখাউড়া থেকে অন্য আরেকটি ইঞ্জিন এসে প্রায় এক হাজার যাত্রীবহনের পারাবত ট্রেনটি নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com