সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম:
বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ সুরমা চা বাগানে তলব বন্ধ: মানবিক সংকটে শ্রমিকরা, পাশে দাঁড়ালেন এমপি পুত্র সৈয়দ শাফকাত আহমেদ। বিএনপি শুধু সংস্কার চায় না, এর বাস্তবায়ন ও করবে: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রী মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, তেল লুটপাট করতে স্থানীয়দের ভিড় সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বেড়েই চলেছে: প্রশাসনের হস্তক্ষেপ কামনায় খোলা চিঠি হবিগঞ্জে তারেক রহমানের ঈদ উপহার পেলেন যুবদল নেতাকর্মী ও শহীদ পরিবার সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে দুই লক্ষাধিক টাকা মূল্যের ৭০ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার। শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার

আ.লীগে যোগ দিলেন সৈয়দ মঈনুল হক আরিফ

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ২৬৬ বার পঠিত

জামাল হোসেন লিটন।। হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়নে সৈয়দ আহমদুল হকের সন্তান ও পইল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফ আওয়ামী লীগে যোগদান করেছেন। এতোদিন নির্দলীয়ভাবে থাকলেও এখন থেকে তিনি রাজনৈতিক আদর্শে বাংলাদেশ আওয়ামী লীগে দীক্ষিত হলেন।

আজ বুধবার (২৩ মার্চ) বিকেলে পইল ইউনিয়নে আয়োজিত আওয়ামী লীগের সম্মেলনে সৈয়দ মঈনুল হক আরিফ হবিগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আবু জাহির এমপি’র হাত ধরে আওয়ামী লীগে যোগদান করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী সহ আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।

এ বিষয়ে আরিফ বলেন, এতোদিন নির্দলীয় ছিলাম৷ এখন বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার রাজনৈতিক আদর্শ বাংলাদেশ আওয়ামীলীগে যুক্ত হলাম।

উল্লেখ্য, সৈয়দ মঈনুল হক আরিফের পিতা সৈয়দ আহমদুল হক কোন রাজনৈতিক দলে যুক্ত ছিলেন না। তিনি হবিগঞ্জ সদর উপজেলার দীর্ঘদিন উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com