বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম:
উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ

শহরে ২ ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ৩০৪ বার পঠিত

খায়রুল ইসলাম সাব্বির:-দেশে ভোজ‌্য তেলের বাজারে আগুন। লাফিয়ে-লাফিয়ে বাড়ছে নিত‌্য প্রয়োজনীয় পণ‌্য সয়াবিন তেলের দাম। নিম্ন-মধ্যবিত্তের পাশাপাশি এখন মধ্যবিত্তদেরও নাভিশ্বাস অবস্থা। সরকারিভাবে ভোজ‌্য তেলের দাম নির্ধারণ করে দিলেও কেউ তা মানছে না। অল্পদিনে বড় লোক হওয়ার ধান্দায় হবিগঞ্জের অধিকাংশ দোকানী তেল বিক্রিতে চোরাই কৌশল অবলম্বন করছে অনেকেই।
থেমে নেই হবিগঞ্জের জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর । দোকানে দোকানে গিয়ে অভিযান পরিচালনা করে তেল বিক্রেতারদের তেলেসমাতি বেরিয়ে আসছে । এরই ধারাবাহিকতায় হবিগঞ্জ শহরের নামীদামী ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে হবিগঞ্জ জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২১ মার্চ) দুপুরে হবিগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা এর নেতৃত্বে এবং র‌্যাব-৯ এর একটি দলের সার্বিক সহযোগীতায় পুরান বাজার ও শহরের বাণিজ্যিক এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এ সময় অভিযান পরিচালনা করে তেলের ক্রয় রশিদ সংরক্ষণ না করায় শহরের মেসার্স শরীফ স্টোর কে ৫০ হাজার এরই সাথে ৫ লিটারের তেলের বোতল গোডাউনে থাকা সত্বেও বিক্রয় না করায় বসুন্ধরা তেলের ডিলার মেসার্স পারভীন স্টোর কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে হবিগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা বলেন, এ ধরনের অভিযান সবসময় অব্যাহত আছে এবং রমজানেও থাকবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com