রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ৯ কেজি গাঁজাসহ ২ ‍যুবক আটক চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১ চুনারুঘাটে ‘ইয়াবা নাটক’ সাজিয়ে গ্রেপ্তারের অভিযোগ ২ পুলিশ ক্লোজ মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় বিএনপি নেতা হাজী অলিউল্লাহ হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ চুনারুঘাটে অবৈধ মাটি কাটায় এক্সক্যাভেটর ভাঙচুর, তেল বিক্রেতাকে জরিমানা মাধবপুরে অলি উল্লাহর মৃত্যুতে শোক জানালেন এমপি ফয়সল চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ কুলাউড়ায় উপজেলা পর্যায়ে কলেজ স্তরের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু

মাধবপুরে ট্রাকচাপায় নিহত ৩

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ৩৩৪ বার পঠিত

একরামুল আলম লেবু:– মাধবপুর প্রতিনিধিঃ মাধবপুরে ট্রাকচাপায় অটোরিকশা চালকসহ তিনজন নিহত হয়েছেন।
শনিবার (১৯ মার্চ) সকাল আনুমানিক ৮টায় ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর পৌর এলাকার জালালাবাদ গ্যাস ফিল্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানাযায় সিলেটগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মফিজুল মিয়া (৩০) মারা যান। সে উপজেলার আন্দিউরা ইউনিয়নের বারাচান্দুরা গ্রামের নফিল উদ্দিনের ছেলে। এ ঘটনায় মাধবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত অবস্থায় অটোরিকশা চালক সামাদ আলী ও আমসু মিয়াকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের সিলেট এম,এ,জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে, সেখানে নেয়ার পথে সামাদ আলী (৪৫) ও আমসু মিয়া(২৮) মারা যান। নিহত অটোরিকশাচালক সামাদ আলী পূর্ব মাধবপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে, আমসু মিয়া
আন্দিউরা ইউনিয়নের মুরাদপুর গ্রামে মৃত মালেক মিয়া ছেলে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাঈনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাক ও অটোরিকশাটি জব্দ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com