রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ৯ কেজি গাঁজাসহ ২ ‍যুবক আটক চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১ চুনারুঘাটে ‘ইয়াবা নাটক’ সাজিয়ে গ্রেপ্তারের অভিযোগ ২ পুলিশ ক্লোজ মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় বিএনপি নেতা হাজী অলিউল্লাহ হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ চুনারুঘাটে অবৈধ মাটি কাটায় এক্সক্যাভেটর ভাঙচুর, তেল বিক্রেতাকে জরিমানা মাধবপুরে অলি উল্লাহর মৃত্যুতে শোক জানালেন এমপি ফয়সল চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ কুলাউড়ায় উপজেলা পর্যায়ে কলেজ স্তরের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু

নবীগঞ্জে ট্রাক-মোটর সাইকেল সংঘর্ষে যুবক নিহত

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ৩৫৮ বার পঠিত

সাগর মিয়া :- নবীগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সালমান আহমেদ নামের এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২ জন। গতকাল বুধবার (১৬ মার্চ) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দপুর বাজারে এ ঘটনা ঘটে।
জানা যায়, সৈয়দপুর বাজারে সিলেটগামী ট্রাক (ঢাকা মেট্রো (ট-১৫-২৬৭৭) এবং আউশকান্দিগামী মোটরসাইকেল ঢাকা মেট্রো (হ-৫২-১৭৯২) মুখোমুখি মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের ঘটনায় মোটরসাইকেল আরোহী ৩ জন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট মা-মনি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয় নিয়ামতপুর গ্রামের বাহার উদ্দিনের পুত্র সালমান আহমেদ (২২) কে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন সালমান আহমেদ।
দুর্ঘটনায় ওপর আহতরা হলেন নিয়ামতপুর গ্রামের কেলেশ উদ্দিনের পুত্র দেলোয়ার (৩০),পিটুয়া গ্রামের আব্দুল হান্নান পুত্র মুজিবুর রহমান (৩২)।
সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে শেরপুর হাইওয়ে থানার ইন্সপেক্টর নবীর হোসেন জানান,তাৎক্ষনিক সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট প্রেরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com