শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম:
‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য আজমিরীগঞ্জের শিবপাশায় পুত্রের হাতে পিতা খুন আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা। নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চল হিসেবে পরিচিত দিনারপুরে প্রশাসনের অনুমতি নিয়ে চলছে পাহাড় কাটার মহোৎসব সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি ট্রেনের ছাদ থেকে পড়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগীতা করা হবে– প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন মাধবপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে নতুন চারতলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন

চুনারুঘাটে জনস্বার্থে কালভার্ট নির্মাণ কাজের উদ্বোধন

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ৩৩৬ বার পঠিত

রায়হান আহমেদ,চুনারুঘাট:-জনস্বার্থে ব্যক্তিগত অর্থ্যায়নে কালভার্ট নির্মাণ করেছেন, চুনারুঘাট উপজেলার গাজিপুর ইউনিয়নের দ্বীপচড় গ্রামের মোঃ আঃ হাই। তার এ কাজে সহযোগীতা করেছেন আমির উদ্দিন মানিক নামে একজন পুলিশ কর্মকর্তাসহ ৪ বন্ধু।
(১৫ মার্চ) মঙ্গলবার দুপুরে নির্মিত কালভার্টটির শুভ উদ্বোধন করেন গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী ও বাবুল মেম্বার।

এ সময় উপস্থিত ছিলেন- গাজিপুর হাই স্কুল এন্ড কলেজের প্রভাষক আঃ হামিদ তালুকদার, জারুলিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপারিটেনডেন্ট মাও.আঃ মতিন, এলাকার বিশিষ্ট মুরুব্বী আহাদ আলী মেম্বার, সাংবাদিক আঃ রাজ্জাক রাজু, প্রবাসী নেতা মাইদুল ইসলাম রবিন মাল, পল্লী চিকিৎসক আলী আমজাদ, কাজল মহুরীসহ গ্রামবাসী।

কালভার্টটি নির্মাণে এলাকার ছাত্র-ছাত্রীসহ সাধারণ মানুষের চলাচলে সুবিধা হবে। এভাবে প্রত্যেক এলাকায় যদি স্বেচ্ছাশ্রম ও সামর্থ্যানুযায়ী ছোট ছোট কাজ করা হয়, তবে এলাকা তথা দেশ এগিয়ে যাবে। আঃ হাই একটি ঔষধ কোম্পানীর প্রতিনিধি হিসাবে সিলেট শহরে কাজ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com