শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম:
২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক আমু চা বাগান সরকারি বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণির ছাত্রী আহত চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব । জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম

পাচারকালে শায়েস্তাগঞ্জে ৩২০ বস্তা টিএসপি সারসহ ট্রাক জব্দ ॥ আটক ১

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ৩২৮ বার পঠিত

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি:-শায়েস্তাগঞ্জে সরকারি ভর্তুকির ৩২০ বস্তা টিএসপি সারসহ শামিম রেজা (২৯) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃত শামীম রেজা সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার ধুকুয়ারা মল্লিক পাড়া গ্রামের মতিউর রহমান মল্লিকের ছেলে। বৃহস্পতিবার
(১০ মার্চ) দিবাগত রাতে শায়েস্তাগঞ্জ উপজেলার দেউন্দি চেকপোস্ট এলাকায় অভিযান চালায় শায়েস্তাগঞ্জ থানার একদল পুলিশ। এ সময় ৩২০ বস্তা টিএসপি সারসহ সার বহনকারী একটি ট্রাক জব্দ করা হয়।
জানা যায়, চুনারুঘাট উপজেলার সাটিয়াজুড়ি ইউনিয়নের সারের ডিলারশীপের সুযোগে দীর্ঘদিন ধরে সরকার হতে ভর্তুকি পাওয়া টিএসপি সার স্থানীয় কৃষকদের মাঝে বিক্রি না করে বেশি মুনাফার লোভে অবৈধভাবে অন্যত্র পাচার করে আসছিলো এক ডিলার। জব্দকৃত সার টাঙ্গাইলে পাচার করতে চেয়েছিলেন তিনি।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় চন্দ্র দেব এর সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাচারকালে ৩২০ বস্তা টিএসপি সারসহ ১ ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ঘটনায় চারজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com