বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম:
আমু চা বাগান সরকারি বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণির ছাত্রী আহত চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব । জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র

তেল নিয়ে তেলেসমাতি : ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা আদায়

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ৩১৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার :-তেল নিয়ে তেলেসমাতি করায় আবারো অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর । বৃহস্পতিবার (১০মার্চ) দুপুরে হবিগঞ্জ এর ধুলিয়াখাল ও গোপায়া বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, হবিগঞ্জ জেলা কার্যালয়
কর্তৃক বাজার অভিযান চালানো হয় ।
এ সময় বিভিন্ন অপরাধে ৪ টি প্রতিষ্ঠানকে মোট ১৭ হাজার ৫শত টাকা জরিমানা করা হয় । অধিদপ্তরের হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে অভিযান পরিচালিত হয় ।

ধুলিয়াখাল এর রিতু স্টোরের সত্ত্বাধিকারী সালেক খান ২ লিটার সয়াবিন তেলের দাম মোড়কের গায়ে ৩২৮ টাকা লেখা থাকা সত্ত্বেও গ্রাহকের কাছে চাচ্ছিলেন ৩৮০ টাকা । অতঃপর রিতু স্টোরকে জরিমানা করা হয় ৭ হাজার টাকা ।

সয়াবিন তেলের দাম গোপায়া বাজারের অলিউর স্টোর বোতলের গায়ে ৩৩০ টাকা লেখা থাকা সত্ত্বেও গ্রাহকের কাছে দাম হাকাচ্ছিলেন ৫ টাকা বেশি অর্থাৎ ৩৩৫ টাকা । অলিউর স্টোরকে জরিমানা করা হয় ২ হাজার টাকা ।

গোপায়া বাজারের প্রাইম ফুডকে মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রয়ের দায়ে ২ হাজার ৫শত টাকা ও ধুলিয়াখালের নিউ শাপলা ফুড প্রডাক্টসকে ৬ হাজার টাকাসহ মোট ৪ টি প্রতিষ্ঠানকে১৭ হাজার ৫শত টাকা জরিমানা করা হয় ।

অভিযানে সহায়তা করেন জেলা বাজার কর্মকর্তা ইকবাল আশরাফ খান ও র‌্যাব ৯ এর একটি টিম । জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলে দৈনিক আমা হবিগঞ্জকে জানিয়েছেন জেলা ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচারন দেবানন্দ সিনহা ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com