বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে বাটন মোবাইল চুরির অভিযোগে দুই কিশোরকে গাছে বেঁধে মারধরের অভিযোগ উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন

কথা রাখলেন মোতাচ্ছিরুল ইসলাম : অসহায় দুই পরিবারকে দিলেন নতুন ঘর

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ২৮৩ বার পঠিত

এম এ রাজা:- হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলামের উদ্যোগে অসহায় দুই পরিবার পেল বসবাসের জন্য নতুন ঘর ।

উপজেলা পরিষদের চেয়ারম্যান গত বছরের এক সময় ত্রাণ সামগ্রী বিতরণ করতে গিয়ে সরেজমিনে দেখতে পান ,গোপায়া ইউনিয়নের পশ্চিম ভাদৈ গ্রামের বাসিন্দা বিধবা নিবাসি বেগম জরাজীর্ণ একটি ঘরে বসবাস করছেন এবং একই গ্রামের বিসিক শিল্পনগরীর কাছাকাছি গরীব অসহায় দিনমজুর সজীবুর মিয়া তার পরিবারের লোকজনদের নিয়ে একটি কুঁড়ে ঘরে বসবাস করে আসছেন ।

ওই অবস্থা দেখে মোতাচ্ছিরুল ইসলাম তাদেরকে কথা দিয়েছিলেন নতুন ঘর নির্মাণ করে দেয়ার । সেই কথা অনুযায়ী দুই অসহায় পরিবারকে নতুন ঘর নির্মাণ করে দেন।

সোমবার (৭ ই মার্চ) বিকেল সাড়ে ৩ টার সময় সদ্য নির্মাণ হওয়া নতুন ঘরের উদ্বোধন করে অসহায় পরিবারগুলোকে ঘরের দায়িত্ব বুঝিয়ে দেন তিনি । এখন থেকে অসহায় দুই পরিবার নতুন ঘরে বসবাস করবেন ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com