বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে বাটন মোবাইল চুরির অভিযোগে দুই কিশোরকে গাছে বেঁধে মারধরের অভিযোগ উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন

মাধবপুরে শত শিশুর কণ্ঠে ধ্বনিত শেখ মুজিবের সেই ভাষণ

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ২৮২ বার পঠিত

শেখ জাহান রনি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলায় শত শিশুর কণ্ঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম’ ধ্বনিত হয়েছে।
সোমবার (৭ মার্চ) সকাল ৯টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে ৭ মার্চের সেই ঐতিহাসিক ভাষণটি শত শিশু বজ্রকণ্ঠে শোনায়।

মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন পরিচালনায় শত শিশুর অংশগ্রহণের মাধ্যমে ঐতিহাসিক এ ভাষণ শোনানো হয়।

উপজেলা শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে শিশুদের ঐতিহাসিক ভাষণ দেওয়ার পর মাধবপুর উপজেলার বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, মুক্তিযোদ্ধা, পেশাজীবী, সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ ফুল হাতে সাধারণ মানুষের ঢল নামে বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে। পরে একে একে ফুল দিয়ে বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা ও পৌরসভার, ইউনিয়ন শাখার নেতৃবৃন্দরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com