বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে বাটন মোবাইল চুরির অভিযোগে দুই কিশোরকে গাছে বেঁধে মারধরের অভিযোগ উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন

মাধবপুরে ঐতিহাসিক ৭ই মার্চে মাধবপুরে প্রাইম হাসপাতালে রাতেও উড়ছে জাতীয় পতাকা

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ২৬২ বার পঠিত

শেখ জাহান রনি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ঐতিহাসিক ৭ মার্চ জাতির জনক শেখ মুজিবুর রহমানের বজ্রকন্ঠে সেই ভাষণের জাতীয় দিবসে হবিগঞ্জের মাধবপুরের প্রাইম হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে রাতেও উড়ছে জাতীয় পতাকা।

সোমবার (৭ মার্চ) খোঁজ নিয়ে জানা যায়, সরকারী অফিস আদাল, আদা সরকারী ও স্বায়ত্ব শাসিত প্রতিষ্ঠানের ভবন গুলো আলোক সর্জ্জা করার জন্য নির্দেশনা থাকলেও মাধবপুর উপজেলার একটি বেসরকারি প্রতিষ্ঠান প্রাইম হাসপাতালে কোনো প্রকার আলোক সর্জ্জা করা হয়নি। সরজমিনে গিয়ে দেখা যায়, জাতীয় পতাকা রাত ৮ টা ৭ মিনিট পর্যন্ত টানানো রয়েছে।
এলাকাবাসী অনেকেই রসালো আলোচনায় মেতে উঠেছে। পতাকা এঅবস্থায় দেখে অনেকেই বলাবলি করছে আজকাল রাতের বেলাও পতাকা উড়ছে নাকি।

প্রাইম হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপক জিন্টুর কাছে জাতীয় পতাকা রাতেও উড়ছে এ বিষয়ে জানাতে চাইলে তিনি বলেন, উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা হয়ছে। আমাদের ব্যবস্থাপনার ভুলে রাত ৮ টা পর্যন্ত পতাকা উড়ছে।

উল্লেখ, দেশে পতাকা উত্তোলনের নিয়ম অনুযায়ী, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলন করা যাবে। সন্ধ্যার আগেই পতাকা নামিয়ে ফেলতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com