বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
আমু চা বাগান সরকারি বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণির ছাত্রী আহত চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব । জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র

যুবলীগ নেতা বিদ্যুৎ মজুমদারকে হত্যার হুমকি

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ৩১৫ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ– শিল্প প্রতিষ্ঠানের জন্য সড়ক নির্মাণ করায় মাধবপুর পৌর যুবলীগের যুগ্ম আহবায়ককে হত্যার হুমকি দেয়া হয়েছে বলে তিনি সাধারণ ডায়েরী করেছেন। গত বৃহস্পতিবার রাতে তিনি মাধবপুর থানায় এই সাধারণ ডায়েরী করেন। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
সাধারণ ডায়েরীতে উল্লেখ করা হয়েছে জেএম ইমপ্রেক্স লিমিটেড নামে একটি শিল্প প্রতিষ্ঠানের যাওয়ার সড়ক নির্মাণের জন্য বিদ্যুৎ মজুমদারের মাধ্যমে সেখানে মাটি ফেলছিলেন মাধবপুর পৌরসভার বাসিন্দা মোঃ গোলাম নূর। শিল্প প্রতিষ্ঠানটির মালিক তার আত্মীয়ও। কিন্তু গত বৃহস্পতিবার রাতে উপজেলার আন্দিউড়া ইউনিয়নের বাকসাইর গ্রামের অভিনয় দাসের ছেলে বিধান দাসসহ অজ্ঞাত ব্যক্তিরা বিদ্যুৎ মজুমদারের মোবাইলে কল দিয়ে আর মাটি ভরাট না করতে বলে। এ সময় তাকে গালিগালাজ করা হয় ও মাটি ভরাটে গেলে হত্যার হুমকি দেয়া হয়।
সাধারণ ডায়েরীটি গ্রহণ করেছেন মাধবপুর থানার ডিউটি অফিসার শাহিন আহমেদ। এনিয়ে তারা তদন্ত শুরু করেছেন বলে জানিয়েছেন।
তবে যোগাযোগ করা হলে হত্যার হুমকির বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্ত বিধান দাস। তিনি বলেন, তার সঙ্গে ঝগড়া হয়েছে, তবে হত্যার হুমকি দেইনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com