মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম:
জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ

শায়েস্তাগঞ্জের অলিপুর থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫৭৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ হবিগঞ্জে প্রাণ আরএফএল কোম্পানির শ্রমিক রুদ্র জিৎ দে (৩২) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সে মৌলভীবাজার জেলার রাজনগর এলাকার কামাল চাকি গ্রামের রতিশাল দে’র ছেলে।

গতকাল রোববার সকালে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জের অলিপুর এলাকার একটি কলনী থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশ ছুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে।

শায়েস্তাগঞ্জ থানার ওসি মো. আনিছুজ্জামান জানান, অলিপুরে অবস্থিত প্রাণ আরএফএল কোম্পানির পার্শ্ববর্তী একটি কলনীতে বসবাস করত রুদ্র জিৎ নামে ওই যুবক।  গত ৩ মাস পুর্বে সে ওই কোম্পানির চাকরি ছেড়ে দেয়। সকালে তার রুমের দরজা বন্ধ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে দরজা খুলে ভেতর থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে।

ওসি আরও জানান, ওই যুবকের মরদেহের পাশ থেকে ইয়াবাসহ মাদক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে অতিরিক্ত নেশা করার করার কারণে তার মৃত্যু হয়েছে। তবে ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com