বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের শীর্ষ মাদক কারবারি ফিরোজ মিয়া গ্রেফতার, চুনারুঘাটে স্বস্তি দুদক আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চুনারুঘাটে পাহাড়ি ঢলে ব্রিজে ধস, ২ চা বাগানের সঙ্গে যোগাযোগ বন্ধ চুনারুঘাটে বাটন মোবাইল চুরির অভিযোগে দুই কিশোরকে গাছে বেঁধে মারধরের অভিযোগ উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সিএনজি মালিক -শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে প্রয়াত কাউন্সিলর মিলনের ৫ম মৃত্যু বার্ষিকী পালন

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৭৬ বার পঠিত

চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সিএনজি মালিক সমিতির সাবেক সভাপতি মোঃ কামাল উদ্দিন মিলনের ৫ম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার বাদ মাগরিব চুনারুঘাট পৌরশহরের মধ্যবাজারস্থ সিএনজি মালিক -শ্রমিক ঐক্য পরিষদের কার্যালয়ে মিলাদ মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন – সিএনজি মালিক সমিতির সভাপতি আলহাজ্ব কামরুল ইসলাম। সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান সেলিমের পরিচালনায় এতে বক্তব্য রাখেন চুনারুঘাট পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু তাহের মিয়া মহালদার, উপজেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক সজল দাশ, ১০নং মিরাশী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুস ছামাদ আজাদ মাষ্টার, সিএনজি মালিক সমিতির সহ-সভাপতি সেলিম চৌধুরী, আবুল কালাম, সিএনজি শ্রমিক ইউনিয়নের যুগ্ন-সম্পাদক আমীর উদ্দিন, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির সুমন, সিএনজি শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাই, সহ-সাংগঠনিক সম্পাদক ইউনুছ সরদার, মীর আব্দুল কাইয়ুম,শ্রমিকলীগ নেতা আক্কাস আলী মন্ডল, ১০নং মিরাশী ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ ফরিদ মিয়া প্রমুখ। আলোচনা সভা শেষে মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন পৌরশহরের চন্দনা হজরত শাহজালাল জামে মসজিদের পেশ ইমাম মাওলানা জুবায়ের আহমেদ খান হেলাল।
উল্লেখ যে, দুপুর ১২টায় মিলনের মাগফেরাত কামনায় মুড়ারবন্দস্থ হজরত শাহ সৈয়দ সিপাহশালাহর নাছির উদ্দিন (রঃ) মাজারে মিলাদ মাহফিল ও তাবারুক বিতরণ করা হয়। বাদ জোহর তার বাড়িতে মিলাদ মাহফিল ও তাবারুক বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com