বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, তেল লুটপাট করতে স্থানীয়দের ভিড় সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বেড়েই চলেছে: প্রশাসনের হস্তক্ষেপ কামনায় খোলা চিঠি হবিগঞ্জে তারেক রহমানের ঈদ উপহার পেলেন যুবদল নেতাকর্মী ও শহীদ পরিবার সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে দুই লক্ষাধিক টাকা মূল্যের ৭০ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার। শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার চুনারুঘাট উপজেলা কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির ৫১ সদস্যের কমিটি গঠন চুনারঘাট খোয়াই নদীতে ডুবে নিখোজের ২ দিন পর আব্দুল জলিলের লাশ উদ্ধার

ইউএনও’র সাথে চুনারুঘাট উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মতবিনিময় সভা

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩২১ বার পঠিত

চুনারুঘাট প্রতিনিধি: চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসারের সাথে মতবিনিময় করেছেন চুনারুঘাট উপজেলার কিন্ডারগার্টেন এসোসিয়েশনের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। বুধবার বিকালে উপজেলা সভাকক্ষে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চুনারুঘাট উপজেলার কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ ইসমাইল হোসেন বাচ্চু। প্রধান অতিথি ছিলেন চুনারুঘাট উপজেলার নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মাসুদ রানা, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মোঃ জামাল হোসেন লিটন। বক্তব্য রাখেন, এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ অঞ্জন রায়, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মানিক চন্দ্র দেব, মাওলানা এম মুখলিছুর রহমান, মোঃ আব্দুল আজিজ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, প্রতিটি কিন্ডারগার্টেনের পড়ালেখার মান বৃদ্ধির লক্ষ্যে শিক্ষকদেরকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। ছাত্রছাত্রীদের সাথে কোমল ব্যবহার করতে হবে যাতে তারা লেখাপড়ার প্রতি আগ্রহের সৃষ্টি হয়। উপজেলা শিক্ষা অফিসার বলেন, সরকারের সকল নিয়মনীতি অবশ্যই পালন করতে হবে। কোন অবস্থাতেই সরকারের সিদ্ধান্তের বাহিরে কাজ করা যাবে না। উল্লেখ্য যে, ২০০৭সাল থেকে চুনারুঘাট উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন পরিচালিত হয়ে আসছে। ১২ ফেব্রæয়ারি মোহাম্মদ ইসমাইল হোসেন বাচ্চুকে সভাপতি ও অঞ্জন রায়কে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিক্ষা অফিসারকে এসোসিয়শনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com