বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের শীর্ষ মাদক কারবারি ফিরোজ মিয়া গ্রেফতার, চুনারুঘাটে স্বস্তি দুদক আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চুনারুঘাটে পাহাড়ি ঢলে ব্রিজে ধস, ২ চা বাগানের সঙ্গে যোগাযোগ বন্ধ চুনারুঘাটে বাটন মোবাইল চুরির অভিযোগে দুই কিশোরকে গাছে বেঁধে মারধরের অভিযোগ উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বাহুবলে সুমন হত্যার ঘটনাস্থল পরিদর্শনে এসপি মুরাদ- জড়িতের দ্রুত গ্রেফতার করা হবে।

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৭৪ বার পঠিত

নুর উদ্দিন সুমন :  হবিগঞ্জের  বাহুবলের মধুপুর চা বাগানের বাসিন্দা সুমন মুন্ডা (১৮) চাঞ্চল্যকর হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার (এসপি) এসএম মুরাদ আলি। বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে তিনি (এসপি) ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সাথে জড়িতের দ্রুত গ্রেফতার করা হবে বলে আশ্বাস দেন নিহতের পরিবারকে । পরে তিনি  এলাকার লোকজন ও নিহতের আত্মীয় স্বজনদের সাথে কথা বলেন।

সাথে ছিলেন বাহুল সার্কেল মো: আবুল খায়ের, বাহুল মডেল থানার ওসি মো: রকিবুল ইসলাম ।পুলিশ সূত্র জানায়, ১৬ জানুয়ারি বাহুবল মডেল থানায় মধুপুর চা-বাগানের বাসিন্দা সুমন মুন্ডা হত্যার ঘটনায় তার মা বাদী হয়ে হত্যা মামলা করেন। এ ঘটনার মূল রহস্য দ্রুত সময়ের মধ্যে উদঘাটন ও মামলার যথাযথ তদন্তের লক্ষে পুলিশ সুপার এস এম মুরাদ আলি বুধবার সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন। উল্লেখ্য যে, ২০২১ সালের ৩০ ডিসেম্বর সুমন মুন্ডা নিখোঁজ হয়। পরে চলতি বছরের ১৫ জানুয়ারি মধুপুর চা-বাগানের পাশে বনবিটের হাটুভাঙ্গা নামক এলাকার গভীর জঙ্গলের ভিতরে লোকজন একটি লাশ দেখতে পায়। এলাকার লোকজন থানা পুলিশকে সংবাদ দেয়। মা বানী মুন্ডা (৫০) ছেলে সুমনের মরদেহ শনাক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com