শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
নবীগঞ্জে ফ্রান্স প্রবাসী আব্দুল মুমিনের বাড়ি ঘর হামলা ভাংচুর ও অগ্নি সংযোগের অভিযোগ ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য আজমিরীগঞ্জের শিবপাশায় পুত্রের হাতে পিতা খুন আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা। নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চল হিসেবে পরিচিত দিনারপুরে প্রশাসনের অনুমতি নিয়ে চলছে পাহাড় কাটার মহোৎসব সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি ট্রেনের ছাদ থেকে পড়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগীতা করা হবে– প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন

জিকে গউছসহ ৪০ নেতাকর্মীর মুক্তির দাবীতে চুনারুঘাটে বিএনপির বিক্ষোভ মিছিল

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৩৫ বার পঠিত

মো: মিজানুর রহমান চুনারুঘাট : হবিগঞ্জ শহরে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় পুলিশের করা মামলায় দলটির কেন্দ্রীয় কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব জি কে গউছ, জেলা বিএনপির আহ্বায়ক কাউন্সিলর আবুল হাসিম, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এনামুল হক সেলিম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুর রহমান সিতু, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও কাউন্সিলর হেলাল আহমেদ টিপু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহিরুল হক টিপু, সাধারন সম্পাদক সৈয়দ মুশফিক,জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক, চুনারুঘাট উপজেলা ছাত্রদরের যুগ্ম আহবায়ক শাহ নেওয়াজ ও সদস্য সচিব মারুফসহ ৪০ নেতাকর্মীর মুক্তি দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে চুনারুঘাট উপজেলা বিএনপির নেতাকর্মীরা। শনিবার সকাল ১০ টায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ করে চুনারুঘাট বাজারে এক পথসভা অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা আবু সালেহ মোঃ শফিকুর রহমানের নেতৃত্বে এ সভায় বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এড. মীর সিরাজ, বিএনপি নেতা মাহমুদুল হাসান, ফজলুর রহমান খালেদ, নুরুল আমিন,কামরুল হাসান শামিম, হাবিবুল আলম, মোঃ তৈয়ব আলী, জসিম উদ্দিন মামুন,যুবদল নেতা আব্দুল মতিন, উপজেলা যুবদলের আহবায়ক এড. মোজাম্মেল চৌধুরী, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ শফিকুর রহমান, সদস্য সচিব কাউন্সিলর লুৎফুর রহমান জালাল,পৌর যুবদলের সদস্য সচিব কামরুল হাসান মাসুম, থানা শ্রমিক দলের জাহাঙ্গীর খান, থানা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক শামীম তালুকদার,পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাউসার খান, থানা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল সিদ্দিকী কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কুতুব আলী মীর পৌর ছাত্রদলের আহ্বায়ক সাইফুর রহমান সুহাগ, যুগ্ম আহ্বায়ক শাহ প্রান্ত প্রমূখ: এসময় নেতাকর্মীরা জিকে গউস সহ উচ্চ আদলতের জামিনে থাকা ৪০ নেতা কর্মীর জামিন বাতিল করে কারাগারে প্রেরণের তীব্র নিন্দা জানিয়ে নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি দাবী করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com