শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক এমপি সৈয়দ মোঃ ফয়সল এর নির্দেশে চা বাগানে সুপেয় পানির ব্যবস্থা হবিগঞ্জে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজান মাস শুরুর আগেই বাড়ছে লেবু ও শসার দাম শুভেচ্ছা বিমিনিময়কালে সংসদ সদস্য এস.এম.ফয়সল ॥ চুনারুঘাট-মাধবপুরের দু’এলাকায় উন্নয়ন করার মাধ্যমে এ ঋন শোধ করতে চাই ধামালি চুনারুঘাটের প্রধান উপদেষ্টা মামুন চৌধুরীকে শুভেচ্ছা স্মারক প্রদান রামকৃষ্ণ সরকারের মৃত্যুতে অ্যাডভোকেট মোস্তাক আহাম্মদ বাহারের শোক এটাই আমার জীবনের শেষ নির্বাচন-এস.এম.ফয়সাল ২৮ চা-বাগানে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ সমর্থন

হ্যাট্রিক জয় পেয়ে মেম্বার হলেন আফরোজ আলী তালুকদার

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৬৩ বার পঠিত

নুর উদ্দিন সুমন :  টানা তিনবার নির্বাচিত হয়ে হ্যাট্রিক জয় পেলেন মো: আফরোজ আলী তালুকদার । তিনি হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড থেকে ফুটবল প্রতীক নিয়ে  বিজয়ী হন। সোমবার (৩১ জানুয়ারী)   রাতে বাহুবল  উপজেলা নির্বাচন কর্মকর্তা  তাকে বিজয়ী ঘোষণা করেন।

টানা তিনবার পেয়ে আনন্দিত আফরোজ আলী তালুকদার ও তার  কর্মী-সমর্থকরা।  নির্বাচনে ৯ নং ওয়ার্ড থেকে পাঁচজন প্রার্থী সাধারণ সদস্য (মেম্বার)   পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে মো: আফরোজ আলী তালুকদার  ফুটবল  প্রতীকে ৫৮৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন  বলু লাল দেব তালা  প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৩৯৪ ভোট। ফলাফলে আফরোজ আলী তালুকদার ১৯২ ভোট বেশি পান। এর আগেও দুইবার তিনি বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়ে মানবতার সেবায় কাজ করেন।

হ্যাট্রিক জয় পেয়ে আফরোজ আলী তালুকদার  বলেন, ‘আমার প্রতিটি জয় মানুষের সেবার ফসল। আমি কখনো কারো সাথে অন্যায় আচারণ করেনি। যে কারণে আমাকে বারবার ৯ নং ওয়ার্ডবাসী নির্বাচিত করেছেন। আমি সারাজীবন মানুষের পাশে থেকে সেবা করতে চাই। আমার যারা বিরোধিতা করেছে, তারাও আমার আপনজন। যে কারণে কারো প্রতি আমি সহিংস আচারণ করব না। সবাই আমাকে ভোট দিয়ে নির্বাচিত করছে, এটাই মনে করব।

হবিগঞ্জ  জেলা নির্বাচন কর্মকর্তা মো: সাদেকুল ইসলাম  জানান, ৬ষ্ঠ ধাপে মিরপুর  ইউনিয়নের ৯  নং ওয়ার্ডে  ১২২৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ইভিএম-এর মাধ্যমে অনুষ্ঠিত হয় ভোটগ্রহণ। এখানে সাধারণ সদস্য মেম্বার  পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com