রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ৯ কেজি গাঁজাসহ ২ ‍যুবক আটক চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১ চুনারুঘাটে ‘ইয়াবা নাটক’ সাজিয়ে গ্রেপ্তারের অভিযোগ ২ পুলিশ ক্লোজ মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় বিএনপি নেতা হাজী অলিউল্লাহ হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ চুনারুঘাটে অবৈধ মাটি কাটায় এক্সক্যাভেটর ভাঙচুর, তেল বিক্রেতাকে জরিমানা মাধবপুরে অলি উল্লাহর মৃত্যুতে শোক জানালেন এমপি ফয়সল চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ কুলাউড়ায় উপজেলা পর্যায়ে কলেজ স্তরের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু

চুনারুঘাটে মালেক জাপানির উদ্যোগে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২
  • ৩৯৬ বার পঠিত

মো: জামাল হোসেন লিটন : চুনারুঘাটে হেলিওস হোল্ডিংস কোম্পানির এম.ডি এম.এ মালেক জাপানির উদ্যোগ ও অর্থায়নে আট শতাধিক দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত শনিবার বিকেলে চুনারুঘাট উপজেলার উত্তর নরপতি খামারপাড়া নূরে হেরা নূরানী মাদ্রাসা মাঠে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। বিতরণের পূর্বে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, চুনারুঘাট সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান। প্রধান অতিথি ছিলেন, চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম. আকবর হোসেন জিতু। প্রধান আলোচক ছিলেন, ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। বিশেষ অতিথি ছিলেন- চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ আলী আশরাফ, সদর ইউনিয়নের চেয়ারম্যান কাউছার আহমেদ বাহার, শ্রীকুটা বাজার কমিটির সাধারণ সম্পাদক আহাদ চৌধুরী লিটন সহ আরো অনেকে। আলোচনা সভা শেষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এম.এ মালেক দীর্ঘদিন ধরে অসহায় ও গরীব মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। যেখানেই অসহায় মানুষের দুর্দশা, সেখানে ঝাঁপিয়ে পড়ে তাদের সহযোগিতা করেন তিনি। এই ধরনের মানবিক কাজ সবসময় অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন শিল্পপতি এম.এ মালেক জাপানি ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com