বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য আজমিরীগঞ্জের শিবপাশায় পুত্রের হাতে পিতা খুন আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা। নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চল হিসেবে পরিচিত দিনারপুরে প্রশাসনের অনুমতি নিয়ে চলছে পাহাড় কাটার মহোৎসব সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি ট্রেনের ছাদ থেকে পড়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগীতা করা হবে– প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন মাধবপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে নতুন চারতলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন বিজিবির অভিযানে ৯ মাসে ৯৩১ কোটি টাকার চোরাচালান জব্দ

শায়েস্তাগঞ্জে গাঁজাসহ ৩ জন গ্রেফতার

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২
  • ৩৩১ বার পঠিত

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ২ কেজি গাঁজা নিয়ে দুই নারীসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে তাদেরকে কোর্টে প্রেরণ করা হয়। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করেন। এ অভিযানে উপজেলার তালুগড়াই গ্রামের নিমার্ণাধীন গেইটওয়েল লিমিটেড কোম্পানীর মেইন গেইট সংলগ্ন মহাসড়কের উপর থেকে ২ কেজি গাঁজাসহ ওই ৩ জন গ্রেফতার হয়। গ্রেফতারকৃতরা হলেন- জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার চাঁনপুর গ্রামের মৃত আনছব আলীর ছেলে শিপন মিয়া (৩৪), চুনারুঘাট উপজেলার টেকেরঘাট গ্রামের মোঃ দুলাল মিয়ার স্ত্রী মোছাঃ সেলিনা আক্তার (৩২) ও মৃত রফিক মিয়ার স্ত্রী সুফিয়া খাতুন (৬০)। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে থানায় মাদক আইনে মামলা করেছে। ওসি অজয় চন্দ্র দেব জানান, গ্রেফতারকৃত শিপনের বিরুদ্ধে মাদক, মারামারিসহ বিভিন্ন ঘটনায় মামলা রয়েছে

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com