মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার চুনারুঘাট উপজেলা কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির ৫১ সদস্যের কমিটি গঠন চুনারঘাট খোয়াই নদীতে ডুবে নিখোজের ২ দিন পর আব্দুল জলিলের লাশ উদ্ধার মাধবপুরে বিজিবির পৃথক অভিযান ২৯ কেজি ভারতীয় গাঁজা জব্দ চুনারুঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযান ৮টি ভারতীয় গরু ও ৫৫ কেজি গাঁজা জব্দ জ্বালানি তেল পাচার রোধে হবিগঞ্জ সীমান্তে বিজিবির কড়া নজরদারি মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক এমপি সৈয়দ মোঃ ফয়সল এর নির্দেশে চা বাগানে সুপেয় পানির ব্যবস্থা হবিগঞ্জে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত

ব্যকসের ব্যতিক্রম উদ্যোগ প্রত্যেকের দোকানে লাল-সবুজের পতাকা টাঙ্গিয়ে দিলেন

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ৩০৫ বার পঠিত

নুর উদ্দিন সুমন : মহান বিজয় দিবস ১৬ই ডিসেম্বর উপলক্ষে চুনারুঘাট পৌর শহরে বিজয়ের মাসে প্রত্যেকের দোকানে একটি করে লাল-সবুজের পতাকা বিতরণ করেছে চুনারুঘাট বাজার ব্যবসায়ী কল্যান সমিতি(ব্যকস) নেতৃবৃন্দ। ১৬ ই ডিসেম্বর বৃহস্পতিবার ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি মো: সালাম তালুকদারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এডভোকেট নাজমুল ইসলাম বকুলের পরিচালনায় সকল নেতৃবৃন্দকে সাথে নিয়ে প্রত্যেকের দোকানে দোকানে গিয়ে একটি করে লাল-সবুজের পতাকা টাঙ্গিয়ে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক, সহকারী কমিশনার ভূমি মিলটন চন্দ্র পাল, চুনারুঘাট থানার ওসি মোঃ আলী আশরাফ, সিনিয়র সহ- সভাপতি মোহাম্মদ ছিদ্দিকুর রহমান মাসুদ, সহ সভাপতি আব্দুল জলিল, যুগ্ম সাধারণ সম্পাদক মীর সাহেব আলী, সাংগঠনিক সম্পাদক নুরুল হক, অর্থ সম্পাদক মিজানুর রহমান তালুকদার, সমাজ কল্যান সম্পাদক মো: চান মিয়া, সহ ক্রিড়া সম্পাদক মো: ইদ্রিস আলী, নির্বাহী সদস্য মিজানুর রহমান সেলিম, মোহাম্মদ সুমন মিয়া আবুল কালাম, মো: সফিক মিয়া, সহ আরো অনেকই। জাতীয় এ দিবস উপলক্ষে চুনারুঘাট পৌর শহরের বিভিন্ন দোকানে দেখা গেছে জাতীয় পতাকা। এমনকি পতাকা নিজ হাতে টাঙ্গিয়ে দিচ্ছেন ব্যকস নেতৃবৃন্দ। তাদের এই ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর ও বাজার ব্যবসায়ীরা । প্রসঙ্গত ১৯৭১ সালে নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জন করেন সংগ্রামী বাঙালি জাতি। এই দিনটি তাই বাঙালিদের উৎসবের দিন, উদযাপনের দিন। এই বিজয় উৎযাপনের অন‌্যতম অনুষঙ্গ লাল-সবুজ জাতীয় পতাকা।

বিজয় দিবসে অফিস-আদালত থেকে শুরু করে ব‌্যবসা প্রতিষ্ঠান ও বাসা-বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এমনকি অনেকে জাতীয় পতাকা গায়ে জড়িয়ে বিজয়ের আনন্দ উদযাপনে শামিল হন। এজন‌্য দেশজুড়েই জাতীয় পতাকার চাহিদা থাকে অনেক বেশি। সারা বছর যত পতাকা বিক্রি হয়, ডিসেম্বর মাসে বিক্রি হয় তার চেয়ে বেশি। এবার চুনারুঘাট পৌর শহরের অলিগলিতেও পতাকা দেখা যায়। কথা হয় কাপড় ব্যবসায়ী কালামের সাথে তিনি বলেন, আমাদের বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি ব্যকস এর নেতৃবৃন্দ এবারই এই প্রথম তাদের নিজ উদ্যোগে আমাদের মাঝে বিজয়ের মাসে প্রত্যেকের দোকানে একটি করে লাল-সবুজের পতাকা টাঙ্গিয়ে দিয়েছেন । বিজয়ের মাসে প্রত্যেকের দোকানে একটি করে লাল-সবুজের পতাকা দেখে মনটা ভরে গেল। শুধু আমাদের ব্যবসায়ী নয়, এই বিজয়ের মাসে সবার ঘরে ঘরে পতাকা দেখতে চাই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com