সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে অভিনব কৌশলে গাঁজা পাচারকালে দুই কারবারি আটক ২০ কেজি গাঁজাসহ আশুগঞ্জে গ্রেপ্তার ৩ চুনারুঘাটে মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা মাদক-অপরাধ দমনে চুনারুঘাটে পুলিশের নজরদারি বাড়ছে জন্ম ও মৃত্যু নিবন্ধনে সিলেট বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন ইউএনও মেহেদী হাসানের ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য আজমিরীগঞ্জের শিবপাশায় পুত্রের হাতে পিতা খুন আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা।

১০ লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার করলেন চুনারুঘাটের ওসি: মাইক্রোসহ যুবক আটক

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৭৮ বার পঠিত

নুর উদ্দিন সুমন: হবিগঞ্জের চুনারুঘাটে দশ লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার করলেন চুনারুঘাট থানার ওসি মোঃ আলী আশরাফ। এ সময় মাদক কারবারি আনোয়ার (২৫) কে আটক ও মাদক বহনে ব্যবহৃত মাইক্রো লাইটেস জব্দ করা হয়েছে। আটক আনোয়ার , বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের লাকুড়ীপাড়া এলাকার মর্তুজ আলীর ছেলে। রবিবার (১২সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওসি জানতে পারেন, ভারত সীমান্ত থেকে একটি (মাইক্রো)লাইটেসে করে গাঁজার চালান সিলেট এলাকায় যাচ্ছে। এ তথ্যের ভিত্তিতে ওসি মো: আলী আশরাফ এর নেতৃত্বে এএসআই মাহমুদ হাসান, ও এএসআই হান্নান সহ একদল পুলিশ কাচুয়া এলাকায় ওত পেতে থাকেন । রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার কাচুয়া এলাকায় গাঁজাসহ মাইক্রোর সন্ধান পেলে পুলিশ সেটি থামানোর চেষ্টা করে। কিন্তু চালক না থেমে শ্রীকুটা ভায়া, গাজিগঞ্জ হয়ে দ্রুতগতিতে রানিগাও রাস্তায় চলে যায় । সাথে সাথে পুলিশ ধাওয়া করে। অবশেষে রানিগাও এলাকায় গিয়ে মাইক্রোটি আটক করতে সক্ষম হন । এ সময় তার লাইটেস ঢাকা মেট্রো-চ ১৪০০৪১ তল্লাশি করে ছোট বড় ৫ টি বস্তায় ৫১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত ওই গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় দশ লক্ষাধিক টাকা হবে বলে ওসি জানান। পুলিশের উপস্থিতি টেরপেয়ে তার সহযোগী পালিয়ে যায়। এ ব্যাপারে চুনারুঘাট থানায় মামলা হয়েছে। আজ সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com