বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম:
আলহাজ্ব মোঃ আব্দুল আহাদ সর্দার: ব্যবসার সাফল্য থেকে মানবসেবার মহিমায় সমাজের এক কীর্তিমান সূর্যসন্তান চুনারুঘাটের শীর্ষ মাদক কারবারি ফিরোজ মিয়া গ্রেফতার, চুনারুঘাটে স্বস্তি দুদক আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চুনারুঘাটে পাহাড়ি ঢলে ব্রিজে ধস, ২ চা বাগানের সঙ্গে যোগাযোগ বন্ধ চুনারুঘাটে বাটন মোবাইল চুরির অভিযোগে দুই কিশোরকে গাছে বেঁধে মারধরের অভিযোগ উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার

চুনারুঘাটে নতুন ইউএনও সিদ্ধার্থ ভৌমিক

নুর উদ্দিন সুমন, বার্তা সম্পাদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৩৮ বার পঠিত

নুর উদ্দিন সুমন : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে সিদ্ধার্থ ভৌমিক যোগদান করেছেন। এর আগে তিনি ঢাকায় বিয়াম ফাউন্ডেশনে কর্মরত ছিলেন। ইউএনও সিদ্ধার্থ ভৌমিক যোগদানের আগে সহকারী কমিশনার (ভুমি ) মিলটন চন্দ্র পাল ২৬ আগস্ট থেকে ইউএনও হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করেন। (৯সেপ্টেম্বর) বৃহস্প্রতিবার, বিকেলে (ভারপ্রাপ্ত) ইউএনও সহকারী কমিশনার ভূমি) মিলটন চন্দ্র পাল এর কাছ থেকে সিদ্ধার্থ ভৌমিক দায়িত্বভার গ্রহণ করেন। ইউএনও সিদ্ধার্থ ভৌমিক এর বাড়ী নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলা সদরে । উল্লেখ্য এর আগে ইউএনও হিসেবে সত্যজিত রায় দাশ দেড় বছরের অধিক সময় চুনারুঘাটে দায়িত্ব পালন করার পর সিলেট জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলী হলে তাঁর-ই স্থলে ইউএনও হিসেবে সিদ্ধার্থ ভৌমিক যোগদান করেছেন। বিসিএসের ৩৩তম ব্যাচের প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় থেকে ফিজিক্সে অনার্স ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ শেষ করে প্রশাসন ক্যাডার সার্ভিসে অন্তর্ভূক্ত হন। নবাগত উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক বলেন, সরকারি সেবা জনগণের দোরগোড়ায় দ্রুত পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে উপজেলা প্রশাসন। স্থানীয় জনপ্রতিনিধিসহ সব শ্রেণি-পেশার মানুষের সমন্বিত উদ্যোগের মাধ্যমে সন্ত্রাস, মাদক ও দুর্নীতি হটিয়ে চুনারুঘাট একটি আলোকিত উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। সবার সহযোগিতা পেলে চুনারুঘাট হবে দেশের সেরা উন্নত ও সমৃদ্ধ উপজেলা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com