মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ

বানিয়াচং দুর্ধর্ষ দুই ডাকাত গ্রেফতার

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ৪৭০ বার পঠিত

নুর উদ্দিন সুমন : হবিগঞ্জের বানিয়াচংয়ে দুর্ধর্ষ দুই ডাকাতকে গ্রেফতার করেছে বানিয়াচং থানা পুলিশ। (১৯ আগস্ট) বৃহস্পতিবার বিকেলে ডাকতদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জানা যায়, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেনের নির্দেশে গতকাল দিবাগত রাতে এসআই শামছুল ইসলাম ও এসআই মোহাম্মদ মহিন উদ্দিন সহ একদল পুলিশ পৃথক স্থানে অভিযান চালিয়ে দুই ডাকাতকে আটক করেন। আটকৃতরা হলেন, উপজেলার দাসপাড়া এলাকার আজিজুর রহমানের ছেলে দুর্ধর্ষ ডাকাত জাকারিয়া রহমান উজ্জ্বল (৩০) ও উপজেলার যাত্রাপাশা এলাকার মোঃ ছমেদ আলী প্রকাশ ছমির আলীর ছেলে দুর্ধর্ষ ডাকাত রাহুল প্রকাশ এরশাদ (২৬)। বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেন জানান, বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে জাকারিয়ার রহমান উজ্জ্বলের নিজ এলাকায় অভিযান চালিয়ে এসআই শামছুল ইসলাম দুর্ধর্ষ ডাকাত জাকারিয়া রহমান উজ্জ্বল (৩০) কে গ্রেফতার করেন। একই সময় এসআই মোহাম্মদ মহিন উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ বুরুজপাড়া এলাকা অভিযান পরিচালনা করে দুর্ধর্ষ ডাকাত রাহুল প্রকাশ এরশাদ (২৬) কে গ্রেফতার করেন। ওসি মোহাম্মদ এমরান হোসেন বলেন, দুর্ধর্ষ দুই ডাকাতের বিরুদ্ধে থানায় একাদিক ডাকাতির অভিযোগ রয়েছে এছাড়া তারা নানা অপকর্মের সাথে জড়িত। এদের মত চিহ্নিত ডাকাতদের গ্রেফতার করতে এধরনের অভিযান অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com