মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বিজিবির অভিযানে ৬২ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাচালান পণ্য জব্দ শায়েস্তাগঞ্জে অবৈধ দোকান উচ্ছেদ ॥ সড়ক দখলমুক্ত হবিগঞ্জে বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার জিরা জব্দ ঔষধের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণ অনিয়ম ও এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধে মত বিনিময় সভা মাধবপুরে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার হবিগঞ্জ-৪ আসনে ধানের শীষের দিকে ঝুঁকছে চা-শ্রমিকরা শায়েস্তাগঞ্জে ডিবির অভিযানে ৮৮ বস্তা জিরাসহ গ্রেফতার ১ শায়েস্তাগঞ্জে বিলাস পরিবহন নতুন কাউন্টারের উদ্বোধন মাধবপুর ও চুনারুঘাটকে সমৃদ্ধ ও উন্নত হিসেবে গড়ে তোলা হবে- সৈয়দ ফয়সল ভোটারদের সচেতন ও অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে মাধবপুরে চলছে ‘ভোটের গাড়ি’

মামলা দায়ের ৪ ঘন্টার মধ্যে স্কুল ছাত্রী উদ্ধার ॥ আটক ১

নুর উদ্দিন সুমন, বার্তা সম্পাদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ৩৮১ বার পঠিত

নুর উদ্দিন সুমন : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বেগম খান থেকে অপহৃত এক স্কুল ছাত্রীকে চার ঘন্টার মধ্যে উপজেলার লস্কর পুর চা-বাগান থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত বিশাল মুন্ডা (২০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বিশাল মুন্ডা উপজেলার ৪নং পাইকপাড় ইউনিয়নের লস্কর পুর এলাকার মৃত সুহেল মুন্ডার ছেলে। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আলী আশরাফ জানান, গত ২ জুলাই সকালে স্কুলে এসাইনমেন্ট জমা দিয়ে বাড়ি ফেরার পথে বেগমখান ২ নং ব্লকের জনৈক ছুরতের বাড়ির সামন থেকে ওই ছাত্রীকে অপহরণ করা হয়। এ ঘটনায় স্কুল ছাত্রীর মা বাদী হয়ে মঙ্গলবার সকালে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেন। সূত্র জানায়, মামলা দায়ের পর ১৩ জুলাই মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এসআই ভূপেন্দ্র চন্দ্র বর্মণের নেতৃত্বে একদল পুলিশ দেওরগাছ ইউনিয়নের লস্কর পুর চা-বাগানের বিশাল মুন্ডার বাড়ি থেকে ওই অপহৃত ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। বিকেলে গ্রেফতারকৃত বিশাল মুন্ডাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে উদ্ধারকৃত স্কুল ছাত্রী পুলিশ হেফাজতে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com