শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
নবীগঞ্জে ফ্রান্স প্রবাসী আব্দুল মুমিনের বাড়ি ঘর হামলা ভাংচুর ও অগ্নি সংযোগের অভিযোগ ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য আজমিরীগঞ্জের শিবপাশায় পুত্রের হাতে পিতা খুন আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা। নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চল হিসেবে পরিচিত দিনারপুরে প্রশাসনের অনুমতি নিয়ে চলছে পাহাড় কাটার মহোৎসব সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি ট্রেনের ছাদ থেকে পড়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগীতা করা হবে– প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন

হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি’র কৃতিত্ব অর্জন করলেন চুনারুঘাটের ওসি মো: আলী আশরাফ

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ৪৪৩ বার পঠিত

নুর উদ্দিন সুমন: বাংলাদেশ পুলিশের দেশব্যাপী অভিন্ন মানদন্ডে হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আলী আশরাফ । (৫ জুলাই সোমবার দুপুরে এ কৃতিত্বের জন্য জেলা পুলিশ প্রসাশনের পক্ষ থেকে তাঁর হাতে সনদ ও পুরস্কার তুলে দেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম, পিপিএম। হবিগঞ্জ পুলিশ লাইনে আয়োজিত কল্যাণ সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) শৈলেন চাকমা, হবিগঞ্জ সদর সার্কেল মাহফুজা আক্তার শিমুল, বানিয়াচং সার্কেল পলাশ রঞ্জন দে, মাধবপুর (সার্কেল) মহসিন আল মুরাদ, বাহুবল সার্কেল মো: আবুল খায়ের প্রমূখ। জেলার শ্রেষ্ঠ ওসি’ মো: আলী আশরাফ জানান, আমি ২০২০ সালের ৯ অক্টোবর চুনারুঘাট থানায় যোগদান করি। পুলিশ সুপার স্যারের নিদের্শনায় সহকর্মীদের সহযোগীতায় যোগদানের পর থেকেই থানা এলাকায় অপরাধ দমনে ও পুলিশি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। তারই ফলশ্রুতিতে বাংলাদেশ পুলিশের অভিন্ন মানদন্ডে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছি। এই প্রাপ্তি শুধু আমার একার নয়, এই প্রাপ্তি সকলের। আশা রাখি আপনাদের সকলের সহযোগীতা, দোয়া ও ভালবাসায় এই সম্মানের ধারা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com