বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার। আজমিরীগঞ্জে শিশু সামিরুন হত্যা মামলার আসামী লিটন গ্রেপ্তার বাহুবলে পিকআপের চাপায় প্রাণ গেল পথচারীর চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপির মিছিল ও সমাবেশ মাধবপুরে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ হুইপ জি কে গউছের উদ্যোগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলেন হবিগঞ্জের ১২৪ শিক্ষার্থী হবিগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগ কার্যক্রম শুরু চুনারুঘাটে বনবিভাগের অভিযানে কাঠ ও পিকআপ জব্দ।

শায়েস্তাগঞ্জে মরণনেশা ৫০ পিস ইয়াবাসহ এক নারী আটক

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ৩৮৭ বার পঠিত

নুর উদ্দিন সুমন : হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে মরণনেশা ৫০ পিস ইয়াবা সহ সুমা আক্তার (২৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সুমা চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের শিমুলতলা এলাকার আফজাল মিয়ার স্ত্রী। বুধবার (৩০ জুন) বিকেলে মোছাঃ সুমা আক্তারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় শায়েগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেব এর নেতৃত্বে এসআই নজরু ও এসআই জসিম উদ্দিন সহ একদল পুলিশ শায়েস্তাগঞ্জ পৌরসভাস্থ হাসপাতাল টু দেউন্দি রাস্তার অস্থায়ী সিএনজি স্ট্যান্ড সংলগ্ন যাত্রী ছাউনীর সম্মুখে রাস্তার উপর অভিযান আালিয়ে সুমা আক্তার কে আটক করেন । এসময় তার হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক গ্রেফতার করা হয়। আটকের বিষয়ে নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় দেব জানান, আটকৃত সুমার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা মামলা দিয়ে আদালতে সোর্পদ করা হয়েছে। এধরনের অভিযান অব্যাহত আছে বলেও ওসি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com