মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জ ৫৫ বিজিবি’র পৃথক অভিযানে প্রায় ৭ লক্ষ ২৯ হাজার টাকা মূল্যের ভারতীয় গরু ও মদ জব্দ* হবিগঞ্জের চুনারুঘাট থেকে ৪৭ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার চুনারুঘাটে ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রথম সভা অনুষ্ঠিত হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ৯ কেজি গাঁজাসহ ২ ‍যুবক আটক চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১ চুনারুঘাটে ‘ইয়াবা নাটক’ সাজিয়ে গ্রেপ্তারের অভিযোগ ২ পুলিশ ক্লোজ মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় বিএনপি নেতা হাজী অলিউল্লাহ হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ চুনারুঘাটে অবৈধ মাটি কাটায় এক্সক্যাভেটর ভাঙচুর, তেল বিক্রেতাকে জরিমানা মাধবপুরে অলি উল্লাহর মৃত্যুতে শোক জানালেন এমপি ফয়সল

আইন শৃঙ্খলা রক্ষায় চতুর্থবারের মতো সম্মাননা পেলেন চুনারুঘাটের ওসি

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৯ জুন, ২০২১
  • ৫৪০ বার পঠিত

আইন শৃঙ্খলা রক্ষায় চতুর্থবারের মতো সম্মাননা পেলেন চুনারুঘাটের ওসি মো: আলী আশরাফ

নুর উদ্দিন সুমন : জেলার চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আলী আশরাফ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি সম্মাননা-২০২১ পদক লাভ করেছেন। আইন শৃংখলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুসারী সামাজিক, সাংস্কৃতিক ও সেচ্ছাসেবী কর্মীদের জাতীয় মঞ্চ বঙ্গবন্ধু একাডেমী কর্তৃক সম্প্রতি ডাকযোগে তাকে এ সম্মাননা পদক ও সনদপত্র প্রদান করে। বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন ওসি মো: আলী আশরাফ জানান, ঢাকার কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে এ সম্মাননা প্রদানের কথা থাকলেও সেখানে উপস্থিত হতে না পারায় তাকে ডাকযোগে এ সম্মাননা পদক ও সনদপত্র পাঠানো হয়েছে। এই পদকে আইন শৃংখলা রক্ষায় বিশেষ অবদান রাখায় তাকে এ সম্মানে ভূষিত করা হয়েছে বলে উল্ল্যেখ করা হয়েছে। উল্লেখ্য গত বছর ৯-অক্টোবর – অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে চুনারুঘাট থানায় যোগদান করেন। তিনি চুনারুঘাট থানায় যোগদানের পর থেকেই আইনশৃঙ্খলা রক্ষা, মাদক বিরোধী অভিযান, চুরি-ডাকাতি বন্ধে বিশেষ অভিযান সহ বিভিন্ন এলাকায় জনসচেতনতা মূলক সভা করে যাচ্ছেন। উপজেলায় অপরাধ দমনে সার্বিক নিরাপত্তাদান ও কর্মতৎপরতা বৃদ্ধির মাধ্যমে পুলিশি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে তিনি ইতোমধ্যে জনপ্রতিনিধি, সাংবাদিক, গ্রাম পুলিশ, বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং এর সাথে সমন্বয় করে সৎ সাহসিকতার পরিচয়ে বিভিন্ন অপরাধ রোধে কাজ করছেন। তাঁর যোগদান করার পর এ পর্যন্ত চুনারুঘাট থানায় ওয়ারেন্টের আসামি গ্রেফতারে রেকর্ড গড়েছে। তাঁর কর্মদক্ষতার কারণে সর্বসাধারণের কাছে প্রশংসিত হয়েছেন এবং চতুর্থবারের মতো সম্মাননায় ভূষিত হয়েছেন।

বঙ্গবন্ধু একাডেমীর প্রতিষ্ঠাতা মহাসচিব মো: হুমায়ুন কবির মিজি জানান, আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখার জন্য বঙ্গবন্ধু ক্লাবের পক্ষ থেকে সারা দেশ থেকে বেশকিছু চৌকস পুলিশ অফিসারকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতিসম্মাননা – ২০২১ প্রদান করা হয়েছে। তার মধ্যে চুনারুঘাট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো: আলী আশরাফকে এই সম্মাননা প্রদান করা হয়। এই সম্মাননা প্রদানের মুল উদ্দেশ্য হল পুলিশের কর্তব্য কাজের প্রতি আরো দায়িত্বশীল ভুমিকা তৈরি করা।মো: আলী আশরাফ এই সম্মাননা প্রাপ্তির অনুভূতিতে তিনি বলেন, চুনারুঘাট থানার প্রত্যেক পুলিশ সদস্যদের অক্লান্ত পরিশ্রমের কারণেই এ সম্মাননা পেয়েছি । আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com