বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

হবিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে দুই ছিনতাইকারী আটক সিএনজি উদ্ধার

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৭ জুন, ২০২১
  • ৪৪৩ বার পঠিত

নুর উদ্দিন সুমন: হবিগঞ্জের মাধবপুর থেকে যাত্রী ছদ্মবেশে অটোরিকশা সিএনজি ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করেছে ডিবি পুলিশ । সোমবার (৭ জুন) আটককৃতদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আটকৃতরা হল:শায়েস্তাগঞ্জের নোয়াগাও এলাকার আলতাব খার ছেলে সুহাগ(২৫), মাধবপুর উপজেলার বাখরনগর এলাকার লেদু মোল্লার ছেলে আলআমিন মোল্লা(২৬)। এর আগে গত ৬ জুন রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির ওসি মো: আলআমিনের নেতৃত্বে একদল ডিবি পুলিশ হবিগঞ্জের শহরের ২ নং পুল বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। পরে তাদের দেয়া তথ্যমতে ছিনতাই হওয়া সিএনজি উদ্ধার করা হয়। ডিবির ওসি মো: আলআমিন জানান, মাধবপুর উপজেলার মির্জাপুর এলাকার সিএনজি চালক আব্দুল জলিল ওরফে বাচ্চুর সিএনজি গাড়ী বাখরনগর যাওয়ার কথা বলে নোয়াপাড়া থেকে সুগাহসহ ৪ ছিনতাইকারী যাত্রী ছদ্মবেশে ভাড়া নেয়। বাখরনগর থেকে ফেরার পথে বাখরনগর টু দরগাহ গেইটের মাঝামাঝি ঢাকা সিলেট মহাসড়কের ৩শ মেঘা ওয়াট বিদ্যুৎ কেন্দ্রের সামনে পৌছা মাত্রই গাড়ি থামিয়ে ছুরিকাঘাত করে সিএনজি চালককে পিঠিয়ে নগদ টাকা, মোবাইল ফোন ও সিএনজি নিয়ে শায়েস্তাগঞ্জের দিকে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন চালককে উদ্ধার করে হাসপাতলে ভর্তি করেন। পরবর্তীতে সিএনজি চালক বাচ্চু মিয়া অভিযোগ দায়ের করেন। অভিযোগের দুইদিনের মধ্যে ডিবি পুলিশ ছিনতাইকারীকে গ্রেফতার ও সিএনজি উদ্ধার করেন। তিনি বলেন, ছিনতাই চক্রে জড়িত বাকী আসামীদের গ্রেফতার করতে আমাদের অভিযান অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com