সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে নেশাগ্রস্ত অবস্থায় শান্তি-শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা মাধবপুরে অভিনব কৌশলে গাঁজা পাচারকালে দুই কারবারি আটক ২০ কেজি গাঁজাসহ আশুগঞ্জে গ্রেপ্তার ৩ চুনারুঘাটে মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা মাদক-অপরাধ দমনে চুনারুঘাটে পুলিশের নজরদারি বাড়ছে জন্ম ও মৃত্যু নিবন্ধনে সিলেট বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন ইউএনও মেহেদী হাসানের ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য আজমিরীগঞ্জের শিবপাশায় পুত্রের হাতে পিতা খুন আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ

বাহুবলে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু: নিহতর পরিবারকে উপজেলা প্রশাসনের আর্থিক সহায়তা

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৫ জুন, ২০২১
  • ৪২১ বার পঠিত

নুর উদ্দিন সুমন : জেলার বাহুবলে জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে মোঃ আকবর আলী(৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৭ টায় জমিতে কাজ করতে গিয়ে ঘটনাটি ঘটে। নিহত আকবর আলী কচুয়াদি গ্রামের মৃত আজিজ উল্লার পুত্র । পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানাযায় বৃষ্টির সময় আকবর আলী জমিতে কাজ করতে গেছিলেন। হটাৎ বৃষ্টির সাথে বজ্রপাতের ঘটনা ঘটলে আকবর আলী ঘটনার স্থলেই মারা যান। কচুয়াদি এলাকার ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদন এম শামছুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে খবর পেয়ে নিহতর বাড়িতে ছুটে যান বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা তালুকদার ও সার্কেল এএসপি মো: আবুল খায়ের। এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতর পরিবারকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা তালুকদার। এতে উপস্থিত ছিলেন বাহুবল মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম শামছুদ্দিন, ইউপি সদস্য মো: শামীম মিয়া সহ আরো অনেকেই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com