মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বিজিবির অভিযানে ৬২ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাচালান পণ্য জব্দ শায়েস্তাগঞ্জে অবৈধ দোকান উচ্ছেদ ॥ সড়ক দখলমুক্ত হবিগঞ্জে বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার জিরা জব্দ ঔষধের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণ অনিয়ম ও এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধে মত বিনিময় সভা মাধবপুরে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার হবিগঞ্জ-৪ আসনে ধানের শীষের দিকে ঝুঁকছে চা-শ্রমিকরা শায়েস্তাগঞ্জে ডিবির অভিযানে ৮৮ বস্তা জিরাসহ গ্রেফতার ১ শায়েস্তাগঞ্জে বিলাস পরিবহন নতুন কাউন্টারের উদ্বোধন মাধবপুর ও চুনারুঘাটকে সমৃদ্ধ ও উন্নত হিসেবে গড়ে তোলা হবে- সৈয়দ ফয়সল ভোটারদের সচেতন ও অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে মাধবপুরে চলছে ‘ভোটের গাড়ি’

শায়েস্তাগঞ্জে ইজিবাইকের ধাক্কায় স্কুল ছাত্রী নিহত

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ৪৫১ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে ইজিবাইকের ধাক্কায় নওশিন আক্তার (৭) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। সে স্থানীয় সাফওয়ান স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণির ছাত্রী।গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় শহরের প্রধান সড়কের পৌরসভা ভবনের সামনে রাস্তা পারাপারের সময় ১টি বেপরোয়া গতির ইজিবাইকের ধাক্কায় গুরুতর আহত হয়। মূমূর্ষ অবস্থায় তাকে হবিগঞ্জ আড়াইশ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে সিলেট রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে সন্ধ্যা ৭টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।সে হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের দূর্গানগর গ্রামের এনজিও কর্মকর্তা মোশারফ হোসেন তুহিনের মেয়ে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন নিহত নওশিনের চাচা মোবারক হোসেন ইমন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com