বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত গ্রেফতারি পরোয়ানা তামিলে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ চুনারুঘাট থানার এএসআই শরিফ হোসেন পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক এমপি ফয়সলকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী জালালাবাদ অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক পদে টানা তৃতীয়বার নির্বাচিত শফিকুল ইসলাম সজল চুনারুঘাটে খোয়াই নদীতে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে অর্ধশত গ্রাম কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি, থানায় জিডি সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে: যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ তেলিয়াপাড়া চা বাগানে চা শ্রমিকদের বিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণসহ চার দফা দাবি মাধবপুরে কিশোরীর মৃত্যুকে ঘিরে ধর্ষণ-হত্যার অভিযোগ, ২৮ দিনেও মামলা হয়নি চুনারুঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নবীগঞ্জে প্রশাসন ও পৌর পরিষদের যৌথ অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫৪৩ বার পঠিত

নবীগঞ্জ প্রতিনিধি ॥নবীগঞ্জ শহরকে যানজট মুক্ত করতে নবীগঞ্জ উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও পৌর পরিষদের যৌথ উদ্যোগে ফুটপাটের অবৈধ দখল মুক্ত ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নবীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউল গণি ওসমানীর নেতৃত্বে ও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেন এবং পৌরসভার প্যানেল মেয়র-১ এটিএম সালাম এর সার্বিক সহযোগীতায় এ অভিযান পরিচালনা করা হয়। নবীগঞ্জ শহরের বিভিন্ন সড়কে ফুটপাতে অবৈধ দোকান পাট উচ্ছেদ ও যত্রতত্র স্থানে দাড়িয়ে থাকা যানবাহন পাকিং বন্ধে অভিযান পরিচালনা করেন। সম্প্রতি শহরে অসহনীয় যানজটের প্রেক্ষিতে পৌর পরিষদ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। উক্ত যানজট নিরসনে স্থায়ী সমাধানের জন্য সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার নিমিত্তে ব্যাপকভাবে অভিযান পরিচালনার সিদ্ধান্ত গ্রহন করেন। এরই প্রেক্ষিতে গত কয়েকদিন ধরে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। অভিযানে শহরের হাসপাতাল সড়কের অবৈধভাবে গড়ে উঠা কয়েকটি দোকানকে ১ দিনের ভিতরে নিজে থেকেই স্থাপনা সড়িয়ে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। এছাড়াও পূর্ব থেকে সর্তক করা কয়েকটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। শহরে যত্রযত্র গাড়ী দাড় করিয়ে যাত্রী উঠা নামা করার অপরাধে একটি বাসকে ১ হাজার টাকা ও দুটি সিএনজি চালিত অটোরিকশাকে ২ শত টাকা করে জরিমানা আদায় করা হয়। নবীগঞ্জ শহরের যানজট নিরসনে পৌর পরিষদ ও প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে শহরের সাধারন জনতা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com