বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব । জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত

বাহুবলে সহযোগিতা করার অপরাধে  শিক্ষককে দুই বছরের কারাদন্ড বহিস্কার৭ 

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫৯২ বার পঠিত

নাজিম উদ্দিন সুহাগ॥ বাহুবলে পরীক্ষা কেন্দ্রে মোবাইল দিয়ে পরীক্ষার্থীদের অবৈধভাবে সহযোগিতা করার অপরাধে এক শিক্ষককে দুই বছরের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। একই সাথে ৭ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ সময় শিক্ষক ও শিক্ষার্থীদের কাছ থেকে ৯টি মোবাইল ফোনও উদ্ধার করা হয়। বৃহস্পতিবার বাহুবল ডিগ্রী কলেজ কেন্দ্রে দাখিল পরীক্ষা চলাকালে উপজেলার মিরপুর মাদ্রাসার শিক্ষক রকেট উদ্দিন সরকার মোবাইল ফোনের মাধ্যমে তার মাদ্রাসার কিছু পরীক্ষার্থীকে অবৈধ ভাবে সহযোগিতা করে আসছিলেন। এ সময় বাহুবল উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম কেন্দ্র পরিদর্শনে গেলে সন্দেহজনক ভাবে ওই শিক্ষককে পরীক্ষা কেন্দ্রের বাহির থেকে আটক করেন। পরে তার মোবাইল ফোন যাচাই করে ‘প্রশ্ন ও উত্তর’ আদান প্রদানের স্পষ্ট আলামত পান তিনি। এ সময় ওই শিক্ষককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুই বছরের কারাদন্ডসহ ৭ শিক্ষার্থীকে পরীক্ষা চলাকালীন সময়ে মোবাইল ফোন ব্যবহার করায় বহিষ্কার করা হয়।এ ব্যাপারে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, গণিত পরীক্ষা চলাকালীন সময়ে ওই শিক্ষক স্মার্ট ফোন দিয়ে কেন্দ্রের বাহির থেকে পরীক্ষার্থীদের প্রশ্নের উত্তর পাঠাচ্ছিলেন। এ জন্য তাকে দুই বছরের কারাদন্ড এবং এ ঘটনায় জড়িত পরীক্ষার্থীদের বহিস্কার করা হয়েছে।বাহুবল থানার ওসি মাসুক আলী জানান, দন্ডপ্রাপ্ত শিক্ষককে থানায় সোপর্দ করা হলে বিকেলে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com